NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo
ফোবানার ৪০তম কনভেনশনের কিকঅফ-২০২৬

মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব, এর বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে প্রতিরোধ গড়তে হবে


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১২ এএম

মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব, এর বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে প্রতিরোধ গড়তে হবে

মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত অসাম্প্রদায়িক বাংলাদেশের মানুষ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি আমরা। কিন্তু আজ পরিকল্পিতভাবে সেই অস্তিত্বের মূলে আঘাত করা হচ্ছে। এর বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তোলার সময়—এমন আহ্বান জানানো হয়েছে ফোবানার ৪০তম কনভেনশনের কিকঅফ-২০২৬ অনুষ্ঠানে।    নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত এই কিকঅফ অনুষ্ঠানে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ও ফোবানার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. নুরুন নবী। অনুষ্ঠানের আয়োজন করে ফোবানার আয়োজক সংগঠন এনআরবি অ্যাসোসিয়েট ইউএসএ।  

 নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ফোবানার ৪০তম কনভেনশনের আহ্বায়ক নুরুল আমিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত কিকঅফ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী এবং কানাডা থেকে আগত ফোবানা সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান।    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফোবানা কনভেনশন-২০২৬ এর প্রধান সমন্বয়কারী আবুল হামিদসহ কো-কনভেনর, বিভিন্ন কমিটির কনভেনর ও কো-কনভেনররা। বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠকদের মধ্যে সুব্রত তালুকদার, মিথুন আহম্মেদ, আজহারুল ইসলাম চৌধুরী, গোপাল স্যানাল, পিনাকি তালুকদার, ড. দিলিপ নাথ, রেজাউল করিম, মো. আজাদ, স্বীকৃতি বড়ুয়া, এ এইচ এম আলী খবির, ফকির ইলিয়াস প্রমুখ।    প্রধান অতিথির বক্তব্যে ড. নুরুন নবী বলেন,  “আমি ফোবানা থেকে অবসর নিয়েছিলাম। কিন্তু যখন শুনলাম এবারের ফোবানা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হয়েছে, তখন ঘরে বসে থাকতে পারিনি। বাংলাদেশে বিভিন্ন সময়ে রেজিম পরিবর্তন হয়েছে, কিন্তু কখনো বঙ্গবন্ধুকে অসম্মান করা হয়নি, বত্রিশ নম্বরে কেউ হাত দেয়নি। এখন স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার অপচেষ্টা চলছে। এই প্রচেষ্টা আমাদের রুখে দিতে হবে।”    ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী বলেন,  “৫২, ৭১, জাতির জনক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাসী সংগঠন ছাড়া কাউকে এবারের ফোবানায় অংশগ্রহণের অনুমোদন দেওয়া হবে না।”    ফোবানার এবারের কনভেনশনের আহ্বায়ক নুরুল আমিন বাবু কনভেনশনকে সফল করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।    অনুষ্ঠানের উদ্বোধনের পর নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহ মাহবুব, রেশমি মীর্জা, শিমুল খান, নাজু আকন্দ  সহ আরও অনেকে সংগীত পরিবেশন করেন। উপস্থাপনায় ছিলেন শারমিন সিরাজ সোনিয়া ।