NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

রেডিও পাকিস্তানের বাংলা অনুষ্ঠান মিতালীর উপস্থাপক ফকর-উজ-জামানের ইন্তেকাল


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৩১ এএম

রেডিও পাকিস্তানের বাংলা অনুষ্ঠান মিতালীর উপস্থাপক ফকর-উজ-জামানের ইন্তেকাল

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে:

রেডিও পাকিস্তান এক্সটার্নাল সার্ভিসের বাংলা অনুষ্ঠান সুত্রে জানা গেছে বাংলা অনুষ্ঠান মিতালীর অন্যতম প্রযোজক/ঘোষক/উপস্থাপক ফকর-উজ-জামান গত ১৮ ডিসেম্বর-২০২৫  বৃহস্পতিবার সন্ধ্যায়  ইসলামাবাদে মারা গেছেন।  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি   স্ত্রী ৩ পুত্র ও ২ কন্যা রেখে যান। নতুন আঙ্গিকে ফেসবুকে রেডিও পাকিস্তানের বাংলা অনুষ্ঠান সম্প্রচারের শুরু থেকে তিনি উপস্থাপনার সাথে জড়িত ছিলেন এবং বাংলা অনুষ্ঠান মিতালীকে শ্রোতাদের কাছে পৌঁছাতে সচেষ্ট ছিলেন। মরহুম ফকর-উজ-জামানের আদিনিবাস বাংলাদেশের উত্তরবঙ্গের রাজশাহীতে। তার পিতার নাম আফসার উদ্দিন, মৃত্যু সংবাদটি তাঁহার সহকর্মী অলিভিয়া জাইদী নিশ্চিত করেছেন।  

গত ১৯ ডিসেম্বর-২০২৫ খ্রি. তারিখে সকাল ১১ টার দিকে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং তাকে ইসলামাবাদে দাফন করা হয়। তিনি রেডিও পাকিস্তানে ৫০ বছরের বেশি সময় কর্মরত ছিলেন।  মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন ড. মির শাহ আলম, সাবেক পরিচালক বাংলাদেশ বেতার, প্রধান উপদেষ্টা সাউথ এশিয়া রেডিও ক্লাব, সভাপতি নিউ সিটি রোটারি ক্লাব, সভাপতি ধুমকেতু মুক্ত স্কাউট, সভাপতি এমেচার রেডিও এসোসিয়েশন বাংলাদেশ। মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশক ও সম্পাদক প্রবাহ অনলাইন ডট কম এবং পরিচালক, ওয়ার্ল্ড ডি এক্স ক্লাব ইন্টারন্যাশনাল, এম. জুলফিকার আলী ভূট্টো, সভাপতি ওসমান পল্লী মুক্ত বিহঙ্গ শ্রোতা সংঘ, পার্বতীপুরের “মন-তার” আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের সভাপতি বেতার শ্রোতা সংগঠক, সাংবাদিক ও লেখক মেনহাজুল ইসলাম তারেক।

এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ’র সভাপতি ও কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহাদত হোসেন, কুড়িগ্রামের স্মার্ট রেডিও লিসেনার্স বেতার শ্রোতা ক্লাবের সভাপতি ফারুক আহমেদ, বগুড়ার আদমদীঘির সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসেনার্স ক্লাবের প্রেসিডেন্ট এম আব্দুর রাজ্জাক, যশোরের শার্শার ইন্টারন্যাশনাল রেডিও ফ্রেন্ডস ক্লাব এন্ড লাইব্রেরী’র সভাপতি মো. নুর আলম, কুমিল্লার হোমনা উপজেলার হোমনা থানা বেতার শ্রোতা সংসদ’র সভাপতি ইয়াছিন উল্লাহ্ শিশির, নেত্রকোনার রাজধলা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমান ছোটন ও তোফায়েল আহমেদ হানিফ, গাজীপুর কালীগঞ্জের আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের সভাপতি মো. খুরশিদ আলম সরকার, নাটোরের বাগাতি পাড়ার মো. শহিদুল ইসলাম ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের মনোয়ারুল ইসলাম প্রমুখ।