NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বগুড়া-৬ সদরে তারেক রহমান ও ৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৭:৫১ এএম

বগুড়া-৬ সদরে তারেক রহমান ও ৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

বগুড়া -৬ সদর আসনে দলীয় প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।   (২১ ডিসেম্বর রবিবার)  বেলা সাড়ে ১২ টায় জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে থেকে মনোনয়ন পত্র উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।  এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট একেএম মাহবুবুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি জি এম সিরাজ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, এডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, সহিদুন্নবী সালাম, কে এম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, এনামুল হক নতুন, এনামুল হক শাহীন, খাদেমুল ইসলাম খাদেম, জাহাঙ্গীর আলম, আবু হাসান, সরকার মুকুল, রাকিবুল ইসলাম শুভ,  হাবিবুর রশিদ সন্ধান, নাজমা আক্তার, নিহার সুলতানা তিথি, ময়নুল হক বকুল, অতুল চন্দ্র দাস।  মনোনয়নপত্র উত্তোলন শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। তিনি ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি বগুড়া থেকে নির্বাচন করার সম্মতি দেয়ায় আমরা আনন্দিত।   বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু জানান, গাবতলী ও শাজাহানপুর আসন থেকে দেশমাতা বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন। বেগম খালেদা জিয়ার জন্য আমরা মনোনয়নপত্র উত্তোলন করলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাঙ্গে  নির্দিষ্ট সময়ে আলোচনা করে মনোনয়নপত্র দাখিল।বেগম খালেদা জিয়া এ আসনে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। এবার সবচেয়ে বেশি ভোট আমরা তাকে উপহার দিতে চাই। মানুষ তাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।  এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, ড্যাব বগুড়া জেলা কমিটির সভাপতি ডা. শাহ মো: শাজাহান আলী, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, জেলাযুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল বাশার, আসাদুজ্জামান অটল, ফজলুল হক উজ্জ¦ল, শফিকুল ইসলাম শফিক, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, নিহার সুলতানা তিথি।