NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

চীনের একীকরণ প্রক্রিয়া রুখে দেওয়া যাবে না


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:৪৩ এএম

চীনের একীকরণ প্রক্রিয়া রুখে দেওয়া যাবে না

বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন ১৯ ডিসেম্বর  সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে যত উন্নত অস্ত্রই বিক্রি করুক না কেন, তা চীনের পুনরেকীকরণ প্রক্রিয়াকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না।

সম্প্রতি তাইওয়ানের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় মুখপাত্র বলেন, এই পদক্ষেপ চীনের অভ্যন্তরীণ বিষয়ে চরম হস্তক্ষেপ এবং দেশটির সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। এটি তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার পাশাপাশি ‘তাইওয়ান বিচ্ছিন্নতাবাদী’ গোষ্ঠীকে ভুল সংকেত পাঠিয়েছে। চীন এই ঘটনার তীব্র নিন্দা ও বিরোধিতা জানিয়ে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।

মুখপাত্র জোর দিয়ে বলেন, চীনের মৌলিক স্বার্থে আঘাত করা যাবে না এবং তাইওয়ান সমস্যায় কোনো হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। তাইওয়ানকে সশস্ত্র করার যেকোনো পদক্ষেপের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। 

তিনি স্পষ্ট ভাষায় জানান, তাইওয়ানকে যে পরিমাণ সমরাস্ত্রই দেওয়া হোক না কেন, চীনের চূড়ান্ত একীকরণের ঐতিহাসিক ধারা রুখে দেওয়া সম্ভব নয়। দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় চীন প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
সূত্র : চায়না মিডিয়া গ্রুপ।