NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
৩০ কোটি টাকার মাছ পাওয়ার সম্ভাবনা

নওগার সাপাহারের জবই বিলে ২৫তম মৎস্য আহরণ শুরু


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৭:৫১ এএম

নওগার সাপাহারের জবই বিলে ২৫তম মৎস্য আহরণ শুরু

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :  

নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে দীর্ঘ কয়েক মাস মাছ ধরা বন্ধ থাকার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২৫তম মৎস্য আহরণ ও ‘বিল বাহান’।   (২২ ডিসেম্বর সোমবার)  দুপুর ১২টার দিকে বিলের বাগডাঙ্গা ঘাটে মাছ ধরার শুভ উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।  সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এম. এ. মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রেজিনা পারভিন, উপজেলা বিএনপির সাধারণ। সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল খায়ের তরুণ।উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবার বিলে মাছের সংখ্যা ও ওজন অনেক বৃদ্ধি পেয়েছে। এ বছর জবই বিল থেকে প্রায় ৭৫০ মেট্রিক টন (৭ লাখ ৫০ হাজার কেজি) মাছ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৩০ কোটি ৭৫ লাখ টাকা। যা গত বছরের তুলনায় অনেক বেশি।  উদ্বোধনী দিনে বিল পাড়ে মৎস্যজীবীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ইসমাইল হোসেন, আব্দুজব্বার ও মহবুল হোসেনসহ একাধিক মৎস্যজীবী জানান, বিলে এবার প্রচুর মাছ রয়েছে। ইতিমধ্যে জেলেদের জালে ৩০ কেজি ওজনের বোয়াল, ২২ কেজি ওজনের বিগহেড, ১৫ কেজি ওজনের কাতলাসহ রুই, মৃগেল, আইড়, বাগাড়, পাবদা ও খড়িশোলা মাছ ধরা পড়ছে।  জেলেরা জানান, উদ্বোধনের দিনে প্রায় ৮৫০ জন মৎস্যজীবী তাদের নৌকা ও জাল নিয়ে বিলে নেমেছেন। এই বিলের মাছ রাজধানী ঢাকার কারওয়ান বাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। বিলে মাছের ভালো চাষ হওয়ায় মৎস্যজীবী ও মৎস্য চাষিরা অত্যন্ত খুশি।  বিলে মৎস্য আহরণকে কেন্দ্র করে পুরো এলাকায় এখন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং যথাযথ ব্যবস্থাপনায় মাছ ধরা চললে স্থানীয় অর্থনীতিতে এই বিল বড় ধরনের অবদান রাখবে।