NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বগুড়ায় পাঁচ তারকা হোটেল মম ইন-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:৩৩ এএম

বগুড়ায় পাঁচ তারকা হোটেল মম ইন-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

​বগুড়ার আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল মম ইন হোটেল অ্যান্ড রিসোর্ট-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৯ম বছরে পদার্পণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।   (২৪ ডিসেম্বর বুধবার) হোটেল প্রাঙ্গণে কেক কেটে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি উদযাপন করা হয়।  ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস-এর নির্বাহী পরিচালক ও মম ইন-এর চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ​টি.এম. আলী হায়দার, ব্যবস্থাপনা পরিচালক, মম ইন। ​সাবিদ হাসান বাবু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (১), টিএমএসএস।​লিটন গোমেজ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মম ইন।প্রধান অতিথির বক্তব্যে ড. হোসনে আরা বেগম হোটেলের সফল যাত্রার প্রশংসা করেন এবং গ্রাহকসেবার মান ধরে রেখে উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। হোটেলের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও এই দীর্ঘ পথচলায় সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান।  ​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ফিন্যান্স ও অর্থ বিভাগের সিরাজুল ইসলাম, আরডিএম রাকিবুল ইসলাম, ফ্রন্ট অফিস ম্যানেজার শাহাদাত হোসেন, আইটি ম্যানেজার আরিফ, মেইনটেনেন্স ম্যানেজার আব্দুর ওহাব এবং সু সেফ গনি। ​এছাড়া টিএমএসএস, বিসিএল এবং মম ইন-এর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ম্যানেজার এবং সকল বিভাগের কর্মচারীগণ অনুষ্ঠানে অংশ নেন।  শেষে এক বর্ণাঢ্য  অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপ্তি ঘটে।