NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১৭ এএম

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

 রাজশাহীতে আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হয়েছে।  (২৫ ডিসেম্বর বৃহস্পতিবার )সকাল থেকেই নগরীর বিভিন্ন চার্চ ও খ্রিস্টান অধ্যুষিত এলাকায় উৎসবের আবহ বিরাজ করছে।  সকালে মহানগরীর ডিঙ্গাডোবা এলাকার চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনায় বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়। একই সঙ্গে সিটি চার্চসহ নগরীর অন্যান্য গির্জায় যিশু খ্রিস্টের জন্মদিন স্মরণে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বড়দিনকে কেন্দ্র করে রাজশাহীর আদিবাসী খ্রিস্টান পল্লীগুলোও উৎসবমুখর হয়ে উঠেছে। ঘরবাড়ি সাজানো, ধর্মীয় সংগীত পরিবেশন ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন।  রাজশাহী ওমরপুর,সপুরা বিশপ হাউজে (বাস ভবন) বিকালে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার (আর এম পি ) ড. মো. জিললুর রহমান, এরপর রাজশাহী বিভাগীয় কমিশনার( অতিরিক্ত সচিব ) ড. আ. ন. ম এনামুল হক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার( যুগ্ম সচিব ) মোঃ রেজাউল ইসলাম পরিদর্শনে আসেন এবং বড় দিন উপলক্ষে কেক কাটেন ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।   এরপর সন্ধ্যায় রাজশাহী রেঞ্জের পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি পরিদর্শনে ও বড়দিন অনুষ্ঠানের আনন্দ ভাগাভাগি করতে আসেন। তিনি চার্চের গির্জা পরিদর্শন ও বড়দিনের কেক কর্তন করেন এবং বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।   এছাড়াও রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের (RVA) একান্ত স্রোতা এবং বগুড়ার সাংবাদিক এম আব্দুর রাজ্জাক, আর এমপি পুলিশের ডিবি ইন্সপেক্টর শামসুল আলম, র্যাব বাহিনী, ডি এন সি সি ( মাদকদ্রব্য সেবা সুরক্ষা) বিভাগের প্রতিনিধি দল, রাজশাহী মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা শহিদুল রহমান, আরিফা সুলতানা সহ অনেকেই বড়দিন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।   রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  এ অনুষ্ঠানে বিশপ বড়দিনের তাৎপর্য ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সার্বজনীন প্রার্থনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বড়দিন উদযাপন নির্বিঘ্ন করতে নগরীর চার্চগুলোতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।