NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

রংপুর জেলা এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত রাজু আহমেদ সভাপতি স্বপন সাধারণ সম্পাদক


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৩ এএম

রংপুর জেলা এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত রাজু আহমেদ সভাপতি স্বপন সাধারণ সম্পাদক

 নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশের উত্তরবঙ্গের অন্যতম জেলা রংপুর। নানা রং-এর ভবরপুর প্রবাসী রংপুরবাসীদের সামাজিক সংগঠন ‘রংপুর জেলা এসোসিয়েশন ইনক’র নতুন কমিটি গঠিত হয়েছে। আগামী ৪ বছরের (২০২৬-২০২৯) জন্য গঠিত নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মোহাম্মদ রাজু আহমেদ (যাদু) এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ রবিউল মামুন (স্বপন)। নির্বাচনী প্রক্রিয়া শেষে প্রধান নির্বাচন কমিশনার মাসুদ আলম মিঠু গত ২১ ডিসেম্বর ‘রাজু-স্বপন’ প্যানেলের প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেন। খবর ইউএনএ’র। ‘রংপুর জেলা এসোসিয়েশন ইনক’র নির্বাচিত কর্মকর্তরা হলেন: সভাপতি- মোহাম্মদ রাজু আহমেদ (যাদু), সহ সভাপতি- মোহাম্মদ নূরূননবী মিয়া (বাদল), সাধারণ সম্পাদক- মোহাম্মদ রবিউল মামুন (স্বপন), সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ মাহমুদুল হাসান (প্রান্ত), অর্থ সম্পাদক- মোহাম্মদ জোবায়দুর রহমান (মিঠু), সহ অর্থ সম্পাদক- মোহাম্মদ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ হাসান আবু সাঈদ (বিদ্যুৎ), সাংষ্কৃতিক সম্পাদকা- তাহনিন সিনথিয়া, সহ সাংস্কৃতিক সম্পাদকা- নাদিরা আক্তার বানু (শিখা), প্রচার সম্পাদক- মোহাম্মদ আহসান হাবিব (আবির) এবং কার্যনির্বাহী সদস্য- মোহাম্মদ মিয়া (দুলু), মোহাম্মদ জাকিউল ইসলাম (উৎপল), মোহাম্মদ আনওয়ার হোসেন, জাকিয়া ফেরদৌস (সাথী) ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের সদস্যদ্বয় ছিলেন মোহাম্মদ একরামুল ইসলাম (মুকুল) ও মোহাম্মদ শফিকুল হক বসুনিয়া।