NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

৩১ ডিসেম্বর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক এর কনস্যুলার কার্যক্রম বন্ধ থাকবে


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:২৬ এএম

৩১ ডিসেম্বর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক এর কনস্যুলার কার্যক্রম বন্ধ থাকবে

নিউইয়র্ক, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশ সময় ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ৬ টায় ঢাকাস্থ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। সাবেক প্রধানমন্ত্রীর অকাল প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশের নিমিত্তে কনস্যুলেট প্রাঙ্গনে প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে একটি “শোক বই” ৩১ ডিসেম্বর ২০২৫(বুধবার), ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) এবং ৫ ও ৬ জানুয়ারি ২০২৬ (সোমবার, মঙ্গলবার) সকাল ১০:৩০ থেকে বেলা ৩:৩০ পর্যন্ত উন্মুক্ত থাকবে।  

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আগামী বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ হতে শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। একই সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখ বুধবার নির্বাহী আদেশে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।  এরই পরিপ্রেক্ষিতে আগামী ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখ বুধবার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক এর সকল দাপ্তরিক এবং কনস্যুলার কার্যক্রম বন্ধ থাকবে।  আগামী ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখ বুধবার-এ ই পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কাজ সম্পন্ন করার জন্য যেসকল সেবাপ্রার্থী ইতোমধ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কে এ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তাদেরকে পরবর্তী যে কোন কার্যদিবসে উপরিউক্ত সেবাসমূহ গ্রহনের জন্য বিনীত অনুরোধ করা হল।