NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

চীন-পাকিস্তান বন্ধুত্বে নতুন অধ্যায়ের প্রস্তুতি


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:৪৩ এএম

চীন-পাকিস্তান বন্ধুত্বে নতুন অধ্যায়ের প্রস্তুতি

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার, আগামী ৩ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত, চীন সফর করবেন। সফরকালে তিনি ‘সপ্তম চীন-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কৌশলগত সংলাপ’-এ অংশগ্রহণ করবেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, আজ (বুধবার) বেইজিংয়ে, এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

মুখপাত্র বলেন, চীন ও পাকিস্তান একে অপরের পরীক্ষিত বন্ধু ও কৌশলগত অংশীদার। সাম্প্রতিক বছরগুলোয় দুই দেশ ঘনিষ্ঠ উচ্চ-স্তরের বিনিময় ও দৃঢ় রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস বজায় রেখেছে; বাস্তব সহযোগিতা গভীর ও সম্প্রসারিত করেছে; এবং দ্বিপাক্ষিক সম্পর্কে উচ্চ-স্তরের ও সুদৃঢ় উন্নয়নের গতি বজায় রেখেছে। 

তিনি আরও বলেন, চীন এবারের সফরের সুযোগ কাজে লাগিয়ে, দুই দেশের নেতাদের মধ্যে সম্পাদিত গুরুত্বপূর্ণ ঐকমত্যসমূহের বাস্তবায়নকাজে আরও গতি সঞ্চার করতে; কৌশলগত যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে; বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা গভীরতর করতে; এবং নতুন যুগে একটি চীন-পাকিস্তান অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার কাজ ত্বরান্বিত করতে আগ্রহী।

সূত্র : ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।