NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

মধ্য আফ্রিকায় নিহত শান্তিরক্ষী ডিমলার জাহাঙ্গীরের পরিবারে শোকের মাতম!


Abdur Razzak প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৪:৩৩ এএম

মধ্য আফ্রিকায় নিহত শান্তিরক্ষী ডিমলার জাহাঙ্গীরের পরিবারে শোকের মাতম!

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :

মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো দুই জন। এরা প্রত্যেককে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য।

তাদের মধ্যে সৈনিক জাহাঙ্গীর আলমের বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামে। তিনি লতিফর রহমানে ছেলে।লতিফর রহমানের পাঁচ ছেলের মধ্যে জাহাঙ্গীর চতুর্থ ছিলেন।

নিহত জাহাঙ্গীর আলমের বড় ভাই সেনা সদস্য কর্পোরাল আবুজার রহমান জানান, ২০১৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন জাহাঙ্গীর।
১০ মাস আগে মধ্য আফ্রিকান প্রজাতেন্ত্রর ব্যানব্যাট -৮ এলাকার উইক্যাম্পে শান্তিরক্ষী মিশনে যান তিনি। মঙ্গলবার(৪অক্টোবর) ভোর ৪টায়(বাংলাদেশ সময়) মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তার ভাইসহ তিন বাংলাদেশী সেনাবাহিনী প্রাণ হারায়।

মঙ্গলবার সকালে সেবাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মোবাইলে জাহাঙ্গীরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বলে জানান নিহতের ছোট ভাই বাদশা।
এরপর থেকে জাহাঙ্গীরের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাকরুদ্ধ হয়ে পড়েছে বাবা লতিফর রহমান। মা গোলেনুর বেগম বিছানায় কাতর হয়ে পড়ে আছেন।

সদ্য বিবাহিত স্ত্রী শিমু আক্তার স্বামীর ছবি বুকে ধরে স্তব্ধ হয়ে পড়েছেন।আর মাঝে মাঝে গগনবিদারি চিৎকারে কেঁদে উঠছেন। শুধু পরিবার নয় জাহাঙ্গীরের বাড়ির আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে শোক ছায়া।
জাহাঙ্গীরের বড় ভাই আবুজার দ্রুত ভাইয়ের মরদেহ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।