NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরাপত্তা সংকট মোকাবিলায় বেইজিং


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৭ এএম

জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরাপত্তা সংকট মোকাবিলায় বেইজিং

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গত  মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলন করেন। এক সাংবাদিক জাতিসংঘ নিরাপত্তা পরিষদে, ৫ জানুয়ারি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিষয়ে জরুরি প্রকাশ্য বৈঠক সংক্রান্ত প্রশ্ন করেন। 

এ প্রসঙ্গে মাও নিং বলেন, গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা অভিযান বিষয়ে জরুরি বৈঠক করে। চীনের প্রতিনিধি তার বক্তৃতায় জোর দিয়ে বলেন, সামরিক উপায় সমস্যার সমাধান নয়, বলপ্রয়োগের অপব্যবহার কেবল আরও বড় সংকটের জন্ম দেবে। চীন, ভেনেজুয়েলা সরকার ও জনগণের সার্বভৌমত্বের নিরাপত্তা ও ন্যায়সঙ্গত অধিকার রক্ষায় দৃঢ়ভাবে সমর্থন জানায়। আমরা লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের শান্তি অঞ্চলের অবস্থান রক্ষায় অঞ্চলভুক্ত দেশগুলোর প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন জানাই। আমরা অঞ্চলভুক্ত দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে হাতে হাত মিলিয়ে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চাই।

মাও নিং উল্লেখ করেন, চীন সবসময় বিশ্বাস করে, প্রতিটি দেশেরই অন্য দেশের জনগণের স্বাধীনভাবে নির্বাচিত উন্নয়ন পথকে সম্মান করা উচিত। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা মেনে চলা উচিত, বিশেষ করে বড় দেশগুলোকে এখানে নেতৃত্ব দিতে হবে। কোন দেশই আন্তর্জাতিক পুলিশের ভূমিকা পালন করতে পারে না, কোন দেশই নিজেকে আন্তর্জাতিক বিচারক বলে দাবি করতে পারে না। চীন সাধারণ, সমন্বিত, সহযোগিতামূলক ও টেকসই নিরাপত্তা ধারণার প্রতি আহ্বান জানায়। আমরা সকল দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি সম্মান জানাই, সকল দেশের যৌক্তিক নিরাপত্তা উদ্বেগের প্রতি গুরুত্ব দিই। আলোচনা ও পরামর্শের মাধ্যমে, শান্তিপূর্ণ উপায়ে দেশগুলোর মধ্যকার মতভেদ ও বিরোধ নিষ্পত্তির উপর গুরুত্বারোপ করি। এটি বিশ্বব্যাপী নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা ও সাধারণ ও যৌথ নিরাপত্তা অর্জনের চীনা প্রস্তাব। আমরা সকল দেশের সাথে হাতে হাত মিলিয়ে আন্তর্জাতিক আইনের কর্তৃত্ব রক্ষা করতে, ‘জঙ্গলের আইনে’র বিরোধিতা করতে, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করতে এবং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চাই।
 
সূত্র : স্বর্ণা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।