NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নওগাঁয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর প্রস্তুতি সম্পর্কে মতবিনিময় সভা


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৭:৪৭ এএম

নওগাঁয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর প্রস্তুতি সম্পর্কে মতবিনিময় সভা

 এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

 ৭ জানুয়ারি বুধবার  জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে  আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ।   এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ।   উক্ত অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার  মোহাম্মদ সাইফুল ইসলাম সভাপতিত্ব  করেন।   এ মতবিনিময়  অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁ, সেনাবাহিনীর প্রতিনিধি, নওগাঁর সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, নওগাঁর সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগণ এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।   সভায় নির্বাচন কার্যক্রমে বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাব্য ঝুঁকি এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  সভা শেষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।