NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

নিউইয়র্ক বর্ণাঢ্য আয়োজনে সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি  লায়ন্স ক্লাবের কর্মকর্তারা অভিষিক্ত


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৯:৩৮ পিএম

নিউইয়র্ক বর্ণাঢ্য আয়োজনে সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি  লায়ন্স ক্লাবের কর্মকর্তারা অভিষিক্ত

 নিউইয়র্ক (ইউএনএ): আন্তর্জাতিক সেবামূলক সংস্থা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ২০-আর ২-এর অন্তর্ভুক্ত প্রথম নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের অভিষেক ও চার্টার নাইট-২০২৬ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। গত ১০ জানুয়ারী শনিবার সন্ধ্যায় অভিজাত নিউইয়র্ক লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের গ্র্যান্ড বলরুমে অত্যন্ত জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়েজন করা হয়। এতে মূলধারার রাজনীতিক, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী আর নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ২০-আর ২ এবং ডিস্ট্রিক্ট কে-২ ও বিভিন্ন ক্লাবের লায়ন্স নেতৃবৃন্দ ও সদস্যদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে উঠে। অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি ইনক, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব, বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশন, ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দও অংশ নেন। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো আয়োজক ক্লাবের কর্মকর্তাদের শপথ, শুভেচ্ছা বক্তব্য, অ্যাওয়ার্ড প্রদান, সঙ্গীত প্রভৃতি। খবর ইউএনএ’র। সংশ্লিস্টরা জানান, নিউইয়র্কের লায়ন্স ক্লাবের ইতিহাসে সর্বপ্রথম সাইবার ও ভার্চুয়াল বিজনেস ক্লাবটির স্বপ্নদ্রষ্টা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি পদকে ভূষিত, লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-আর ২-এর সেকেন্ড ভাইস গভর্নর লায়ন শাহ নেওয়াজ, এমজেএফ। কো ফাউন্ডার, নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাব ও গোল্ডেন এইজ হোম কেয়ার-এর ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট সঙ্গীত শিল্পী লায়ন আমেনা নেওয়াজ। অনুষ্ঠানে লায়ন শাহ নেওয়াজ তার স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব তুলে দেন তারই পুত্র উদীয়মান তরুণ ব্যবসায়ী লায়ন সাদমান নেওয়াজের ওপর। সংগঠনের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফোবানা স্টিয়ারিং কমিটি ও বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ লায়ন নিশান রহিম।

সংগঠনের আহবায়ক লায়ন আহসান হাবীব, মেম্বার সেক্রেটারী লায়ন অনিক রাজ ও উপস্থাপিকা সোনিয়া সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৩৮-এর অ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩০-এর  অ্যাসেম্বলীম্যান স্টিভেন রাগা, স্টেট ডিস্ট্রিক্ট ১৬-এর সিনেটর জন সি লু, মূলধারার রাজনীতিক হাইরাম মানসেরাত। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ফাস্ট ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট লায়ন ডগলাস আলেক্সান্ডার। তিনি অনুষ্ঠানে অভিষিক্ত সদস্যদের শপথ বাক্য পাঠ করান ও চার্টার সার্টিফিকেট প্রদান করেন। স্বাগত বক্তব্যে রাখেন লায়ন শাহ নেওয়াজ। অনুষ্ঠানে লায়ন ডগলাস আলেক্সান্ডারতার বক্তব্যে নতুন সদস্যদের স্বাগত জানান এবং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, মাল্টিপল ডিস্ট্রিক্ট ২০, ডিস্ট্রিক্ট ২০ জ-০২ এবং সাইবারক্লা’র কনস্টিটিউশন ও বাই লস-এর প্রতি অনুগত থেকে নিজেকে সেবামূলক কাজে ব্রত থাকার পরামর্শ দেন। এছাড়াও তিনি এমন বর্ণাঢ্য আয়োজনের প্রশংসা করেন। স্বাগত বক্তব্যে লায়ন শাহ নেওয়াজ তার বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের তাৎপর্য এবং সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, আমরা সবাই ঐক্যবব্ধভাবে থাকতে চাই এবং আমাদের কমিউনিটিকে এড়িয়ে নিতে চাই। তিনি বলেন, মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা যারা লায়ন্স ক্লাব করছি তাদের সেই লক্ষ্য ও উদ্দেশ্য সব সময় মনে রাখতে হবে। তিনি সংগঠনের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট সাদমান নেওয়াজ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সবাইকে নিয়ে আমরা সংগঠনটিকে প্রবাসের আদর্শ সংগঠনে পরিণত করবো। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের পক্ষে আসাধ্যকেও সাধন করা সম্ভব। অনুষ্ঠানের আহŸায়ক ডিস্ট্রিক্ট ২০-আর ২-এর কেবিনেট সেক্রেটারি লায়ন আহসান হাবিব বলেন, আমাদের প্রিয় এই সংগঠনের স্বপ্নদ্রষ্টা সবার প্রিয় লায়ন শাহ নেওয়াজ। তার স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই এগিয়ে এসেছি। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো। মেম্বার সেক্রেটারী লায়ন অনিক রাজ, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠানটি সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, নতুন সংগঠনটির স্বপ্নদ্রষ্টা শ্রদ্ধেয় লায়ন শাহ নেওয়াজ। আজ থেকে তার বাস্তব হতে যাচ্ছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে অনেক কিছুই করতে পারবো। সংগঠনটির লক্ষ্য পূরণে তিনি সবার সহযোগিতা কামনা করেন।  অনুষ্ঠানের কো-কনভেনার ছিলেন মার্কেটিং ডিরেক্টর লায়ন বদরুদ্দোজা সাগর আর চিফ কো-অর্ডিনেটর ছিলেন ওরিয়েল এস্টেট ইনভেস্টর ও সিই এবং আম্পায়ার কেয়ার এজেন্সি’র কর্নধার লায়ন নুরুল আজিম। অনুষ্ঠানে অ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার-এর পক্ষ থেকে কয়েকজনকে প্লোকলেমেশন প্রদান করা হয়। এছাড়াও লায়ন শাহ নেওয়াজের সম্মাননা, প্রেক্লোমেশন ও সিআইপি পদকের জন্য কেক কেটে আনন্দ প্রকাশ করা হয়। সবশেষে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজ, অঙ্কন লাসমিন ও অনিক রাজ। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট আর-২ উল্লেখযোগ্য ডিগনিটারিজের মধ্যে উপস্থিতির ছিলেন ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন নানা স্মিথ, কেবিনেট ট্রেজারার লায়ন কাজী হোসেন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর লায়ন গাব্রিয়েলা রেমিগো, ডিস্ট্রিক্ট জিএলটি কো-অর্ডিনেটর ও ফিন্যান্স চেয়ার লায়নমারি মরিমতো, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নরস দেড় মধ্যে গিলের্মো পেরেজ, লোরেটা উ. মারিয়া সিয়েরা, মেধাদী সি, আমাদো সি. গুস্তাভো সানচেজ, ওসি নারী তাকিটা জোন ৫ চেয়ার, মুহাম্মদ সায়ীদ রিজিওন-৪ চেয়ার, ফেমড রকি, জোন ৬ চেয়ার, জোয়ান অস্কার ব্রিজুয়েলা জোন ২ চেয়ার, লায়ন লুইসক্যাম্পবেল সেক্রেটারি এন সুলিভান হোয়াইট প্লেইন্স লায়ন্স ক্লাব, আনা মারসিদেজ রদ্রিগুয়েজ, প্রেসিডেন্ট হাইব্রিজলায়ন্স ক্লাব, বেরোন আভেনেজ প্রেসিডেন্ট নিউ ইয়র্কফিল-এম লায়ন্স ক্লাব, ডগলাস ক্যালডেরন প্রেসিডেন্ট নিউইয়র্ক ওয়াশিংটন হোয়াইটস ইনউড লায়ন্স ক্লাব, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সিড বউমগার্টেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ও প্রেসিডেন্ট ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট লায়ন্স ক্লাব, লায়ন মারিয়া সানচেজ ডিস্ট্রিক্ট লিও লায়ন চেয়ার, লায়ন নরমা সানচেজ, লায়ন লিনা কোহেন সেক্রেটারী, লায়ন কারমেন ডিয়াজ ট্রেজারার নিউইয়র্ক ইম্পাক্টও লায়ন্স ক্লাব, লায়ন আলেক্সান্দ্রা ফ্রাঙ্কো পাস্ট প্রেসিডেন্ট নিউইয়র্ক ইম্পাক্টও লায়ন্স ক্লাব, লায়ন জিমি এস চু সেক্রেটারি ইয়ংকের্সলায়ন্স ক্লাব, লায়ন মইরা কুকড়ো প্রেসিডেন্ট ফেলিসিদাদেলেগাসি ব্রাঞ্চ লায়ন্স ক্লাব, ডিস্ট্রিক্ট হাঙ্গার চেয়ার, ডিস্ট্রিক্ট কে-২-এর পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর অজি টোরেস ওলায়ন মেলিসা টোরেজ। জেবিবিএর সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান।

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক লায়ন মশিউর রহমান ও কোষাধ্যক্ষ লায়ন মাসুদ রানা তপন, ভাইস প্রেসিডেন্ট লায়ন রুহুল আমিন ও ডিরেক্টর লায়ন হাসান জিলানী।  আরো ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সভাপতি মহিউদ্দিন দেওয়ান, কার্যকরি সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী এবং ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ লুৎফুল করিম ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মোহাম্মদ ফরহাদ, ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, শাহ জে গ্রæপের চেয়ারম্যান শাহ জে চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ফৌজিয়া জে চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার (একাংশ) কোষাধ্যক্ষ মোহাম্মদ মঈনুজ্জামান। নব গঠিত সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের কার্যকরি কমিটির কর্মকর্তারা হলেন: প্রেসিডেন্ট- লায়ন সাদমান নেওয়াজ,

সেক্রেটারী- লায়ন রহিম নিশান, কোষাধ্যক্ষ- লায়ন সৈয়দ এফ রাব্বি, মেম্বার চেয়ার- লায়ন সাদিয়া নেওয়াজ, লিয়ন টেমার- অনিকা আর তাশনিম, টিল টুইস্টার- লায়ন সৈয়দ আহমেদ, চার্টার মেম্বার যথাক্রমে লায়ন শামসুন নাহার নিম্মি, লায়ন অ্যামারবিন আহমেদ, লায়ন মেরাজুল এম হক, লায়ন রোজিনা আক্তার, লায়ন তোফায়েল আহমেদ, লায়ন মোহাম্মদ এম রহমান, লায়ন আনজাম সিদ্দিকী, লায়ন মোহাম্মদ সফি, লায়ন নিপা সিদ্দিকী ও লায়ন কাজী আশিকুর হোসেন। ডিরেক্টর- লায়ন অনিক রাজ, লায়ন জে আলম নমি, লায়ন বদরুদ্দৌজা সাগর, লায়ন ফখরুল ইসলাম দেলোয়ার, লায়ন শাহাবুদ্দিন সাগর, লায়ন মোহাম্মদ জাহিদ আলম, লায়ন আতিকুর সজন, লায়ন আহসান হাবিব ও লায়ন ওয়াকিল পাটোয়ারি। উপদেষ্টা পরিষদ: লায়ন আহসান হাবিব, লায়ন আতাউর রহমান সেলিম, লায়ন নূরুল আজিজ, লায়ন মোহাম্মদ আলী, লায়ন হারুণ ভূঁইয়া, লায়ন কামরুজ্জামান কামরুল ও লায়ন মহিউদ্দিন দেওয়ান।