NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

মির্জা ফখরুলকে দেখেই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১৩ এএম

মির্জা ফখরুলকে দেখেই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান

মির্জা ফখরুলকে দেখে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান।  রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা চলছিল। সে সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হলে তাকে দেখেই আসন ছেড়ে দাঁড়িয়ে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। করেন করমর্দন ও কুশল বিনিময়। ওই দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।  শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সভা চলার সময় দলের মহাসচিবের প্রতি তারেক রহমানের এই বিনয়ী সম্মান প্রদর্শন সবার নজর কেড়েছে।   এ সময় দেখা যায়, তারেক রহমান আসন ছেড়ে উঠতে উঠতেই তাকে মির্জা ফখরুল বারবার বসার অনুরোধ জানান। একপর্যায়ে তিনি নিজে সামনে এগিয়ে গিয়ে তারেক রহমানকে হাত ধরে আসনে বসান।  শোকসভায় উপস্থিত আমন্ত্রিত অতিথি ও নাগরিকদের মধ্যে এ দৃশ্যটি তাৎপর্যবহ মুহূর্ত হিসেবে আলোচিত হয়। অনেকেই এটিকে দলের বয়োজ্যেষ্ঠ নেতাদের প্রতি তারেক রহমানের সম্মান প্রদর্শন এবং শীর্ষ নেতৃত্বের পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক হিসেবে দেখছেন।   নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় রাজনৈতিক নেতারা মঞ্চে বক্তব্য না দিয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।