NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

রাজশাহীতে বিশেষ কল্যাণ সভায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৭:৫০ এএম

রাজশাহীতে বিশেষ কল্যাণ সভায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

 রাজশাহী রেঞ্জ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ( আর এমপি ) পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।  রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে  (১৭ জানুয়ারি শনিবার)  দুপুর ১টায় এই সভা আয়োজন করা হয়।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম।   প্রধান অতিথি অফিসার ও ফোর্সদের বিভিন্ন আবেদন-নিবেদন মনোযোগসহকারে শোনেন এবং সেগুলো দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেন।  বিশেষ কল্যাণ সভায় আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। সুদীর্ঘ সময় ধরে পুলিশ জনগণের সাথে মিলেমিশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পুলিশকে জনবান্ধব করতে এবং পুলিশের মধ্যে বিদ্যমান অসঙ্গতি দূর করতে, নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তনে ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করতে কাজ করছে পুলিশ সংস্কার কমিশন। বাংলাদেশ পুলিশ এ বিষয়ে তাদের সব সর্বাত্মক সহযোগিতা করছে।   তিনি আরও বলেন, জনগণের সাথে মিশে আমরা একটি সুন্দর, সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য পেশাদারিত্ব, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দেশের সকল ভোট কেন্দ্রসমূহের আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে দায়িত্ব পালনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।  উক্ত সভায় আরও বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।   স্বাগত বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেলেনা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, রাজশাহী।  কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ, আরএমপি ও রাজশাহী বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য পুলিশ সদস্যরা।  বিশেষ কল্যাণ সভাটি পুলিশ সদস্যদের কল্যাণ এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দ্বারা সমাপ্ত হয়