NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

নোবেল পাইনি, তাই শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৮:২৫ পিএম

নোবেল পাইনি, তাই শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প

ক্ষমতায় আসার পর বিশ্বের বেশ কয়েকটি যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করে শান্তিতে নোবেল পুরস্কার চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শেষপর্যন্ত বিশ্বের সর্বোচ্চ সম্মাননা পুরস্কারটি না পেয়ে ভিতরে ক্ষোভ পুষে রাখেন তিনি। এবার সেই ক্ষোভ প্রকাশ্যে আনলেন মার্কিন প্রেসিডেন্ট।  গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয়দের সঙ্গে চলমান বিবাদের মধ্যে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরকে লেখা এক চিঠিতে ট্রাম্প বলেন, নোবেল পুরস্কার না পাওয়ার পর তিনি আর ‘শান্তির কথা’ ভাববেন না।

 চিঠিতে তিনি লিখেছেন, অটটির বেশি যুদ্ধ বন্ধ করার পরও আপনার দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি। তাই আমি আর শান্তির কথা ভাবার বাধ্যবাধকতা অনুভব করি না। যদিও শান্তি সবসময়ই কেন্দ্রে থাকবে, তবে আমি এখন যুক্তরাষ্ট্রের জন্য ‘যা ভালো ও উপযুক্ত’ তা নিয়েই ভাবি।  একই বার্তায় ট্রাম্প গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের সার্বভৌমত্ব নিয়েও প্রশ্ন তোলেন এবং দাবি করেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া দ্বীপটিকে রাশিয়া বা চীনের কাছ থেকে রক্ষা করা সম্ভব নয়।  তিনি লেখেন, ডেনমার্ক এই ভূখণ্ডকে রাশিয়া বা চীনের হাত থেকে রক্ষা করতে পারবে না। গ্রিনল্যান্ডের ওপর আমাদের সম্পূর্ণ ও পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে বিশ্ব নিরাপদ নয়।  নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর বলেন, চিঠিটি এসেছে তার পাঠানো একটি সংক্ষিপ্ত বার্তার জবাবে। বার্তাটি তিনি পাঠিয়েছিলেন নিজের এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাবের পক্ষ থেকে।  গ্রিনল্যান্ড ইস্যুতে নরওয়ের অবস্থান অপরিবর্তিত রয়েছে জানিয়ে তিনি বলেন, নোবেল শান্তি পুরস্কার নরওয়ে সরকার নয়, স্বাধীন নরওয়েজিয়ান নোবেল কমিটি দিয়ে থাকে।