NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

চুরাশিয়ান আনন্দ আড্ডা--এস.এস.সি ’৮৪ -নর্থ আমেরিকার দিনব‍্যাপী  অনুষ্ঠান


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:৩৭ এএম

চুরাশিয়ান আনন্দ আড্ডা--এস.এস.সি ’৮৪ -নর্থ আমেরিকার দিনব‍্যাপী  অনুষ্ঠান

 

 

 কৈশোরের স্কুলের সাথীদের নিয়ে এস.এস.সি ’৮৪ ব্যাচ এর বাঁধভাঙা আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে সম্পন্ন হলো "চুরাশিয়ান আনন্দ আড্ডা"। গত ২ অক্টোবর ২০২২ রোববার নিউইয়র্কের কুইন্সের পার্টি হলে অনুষ্ঠিত হয়ে গেলো এস.এস.সি ’৮৪ -নর্থ আমেরিকা-র দিনব‍্যাপী আড্ডা। 

 

রাব্বী সৈয়দ ও ইয়াসমিন ইদ্রিসীর যৌথ সঞ্চালনায় আড্ডার শুরুতেই বক্তব্য রাখেন এস.এস.সি ’৮৪ -নর্থ আমেরিকা-র প্রতিষ্ঠাতা ও এডমিন শামস্‌ চৌধুরী রুশো। তিনি তার বক্তব্যে বলেন- কেন চুরাশিয়ানদের একত্রিত করে এই আয়োজন করেছেন। চুরাশিয়ানদের ভবিষ্যত পরিকল্পনার কথাও জানান। সবাইকে নিয়ে আরো বড় পরিসরে কিভাবে আরো সফল আয়োজন করা যায়, সেই কথাও উঠে আসে তার বক্তব্যে।

কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা চুরাশিয়ানদের এই মিলনমেলায় সতীর্থরা একজন আরেকজনকে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে। সকলে যেনো তাদের শৈশব ফিরে পেলেন, নেচে গেয়ে আনন্দ প্রকাশ করে সবাই ফিরে গেলেন তাদের সোনালী অতীতে। 

 

পরিচিতি পর্বের পর স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে আবেগ তাড়িত হয়ে পড়েন। স্ব-প্রণোদিতভাবে ফান-গেইমে অংশ নিয়ে অনুষ্ঠানটিকে আরো আকর্ষনীয় করে তোলেন। নির্ধারিত শিল্পীর গান ছাড়াও কৌতুক, আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করেন চুরাশিয়ানরা। চুরাশিয়ানদের গর্ব প্রতিভাবান শিল্পী হাসান মাহমুদ ও ঝুলন সেন তাদের অনবদ্য গান পরিবেশনের মাধ্যমে সকলকে মুগ্ধ করেন। ইয়াসমিন ইদ্রিসী-র উপস্থাপনা, গান, আবৃত্তি ও নৃত্যসহ বহুমুখী প্রতিভায় সকলে চমকিত হন। সবশেষে কেক কেটে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য থেকে আগত কামরুন্নাহারের জন্মদিন পালন করা হয়। আনন্দঘন মুহূর্তের রেশ নিয়ে সকলে বাড়ি ফিরেন।