NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ইউরোপ ও অস্ট্রেলিয়া থেকে হাইনানে পর্যটক আগমনে বড় উল্লম্ফন


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৬ এএম

ইউরোপ ও অস্ট্রেলিয়া থেকে হাইনানে পর্যটক আগমনে বড় উল্লম্ফন

১৯ জানুয়ারি (সোমবার), চীনের হাইনান প্রাদেশিক তথ্য-কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয় বলা হয়, হাইনান মুক্ত বাণিজ্য বন্দরের দ্বীপব্যাপী স্বতন্ত্র শুল্ক পরিচালনা ব্যবস্থা কার্যকর হবার প্রথম মাসে, পর্যটন শিল্পে লক্ষ্যণীয় অগ্রগতি অর্জিত হয়। 
হাইনান প্রাদেশিক পর্যটন ও সংস্কৃতি, রেডিও–টেলিভিশন ও ক্রীড়া বিভাগের উপপরিচালক ও মুখপাত্র লি হাইকাং জানান, হাইনান দ্বীপব্যাপী স্বতন্ত্র শুল্ক পরিচালনা ব্যবস্থা চালুর প্রথম মাসেই, প্রধানত তিনটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। 

প্রথমত, পর্যটকের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বাজারের প্রাণচাঞ্চল্য অব্যাহত রয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর মাসে হাইনানে আগত বিদেশী রাতযাপনকারী পর্যটকের সংখ্যা পৌঁছেছে ৭ লাখ ৭৩ হাজার জন প্রতি রাতে, যা ২০২৪ সালের তুলনায় ৫৯.৫ শতাংশ বেশি। 

দ্বিতীয়ত, পর্যটকের উত্স প্রসারিত হয়েছে। রাশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং হংকং, ম্যাকাও, তাইওয়ানসহ ঐতিহ্যবাহী বাজারের পর্যটকের সংখ্যা স্থিতিশীলভাবে বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দূরবর্তী বাজারের পর্যটকের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, স্পেন ও অস্ট্রেলিয়া থেকে আগত পর্যটকের সংখ্যা যথাক্রমে ৫৬ শতাংশ, ৮৩ শতাংশ, ১৪৪ শতাংশ, ৬২ শতাংশ ও ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

তৃতীয়ত, পর্যটন ভোগের পদ্ধতি বেড়েছে। পর্যটন খাতে ব্যয়ও বেড়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে মোট ব্যয় দাঁড়িয়েছে ১৪ কোটি ১৪০ লাখ মার্কিন ডলারে, যা আগের বছরের তুলনায় ৬৩ শতাংশ বেশি। দ্বীপত্যাগী শুল্কমুক্ত কেনাকাটার জনপ্রিয়তা অব্যাহত রয়েছে, একই সঙ্গে পর্যটকদের অবস্থানের সময়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গড় রাতযাপন ২০২৪ সালের ৩.৩৭ রাত থেকে এ বছর ৩.৯৬ রাতে উন্নীত হয়েছে। 

সূত্র: শিশির-আলিম-মুক্তা,চায়না মিডিয়া গ্রুপ।