NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বহুমাধ্যম পরিবহনে গতি পেয়েছে চীনের কুরিয়ার সেবা


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:৩৬ এএম

বহুমাধ্যম পরিবহনে গতি পেয়েছে চীনের কুরিয়ার সেবা

চীনের জাতীয় ডাক প্রশাসন থেকে জানা গেছে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে দেশের ডাক ও ডেলিভারি খাতে মোট পার্সেল পরিবহন হয়েছে ১৯৭৭ কোটির বেশি, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১.৮ শতাংশ বেশি। 

প্রশাসন জানায়, ডিসেম্বরে এ খাতে ব্যবসায়িক আয় দাঁড়িয়েছে ১৬ হাজার ৩০০ কোটি ইউয়ান, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ০.৬ শতাংশ বেশি। এ ছাড়া, বছরের শেষে ই-কমার্স প্রচারমূলক কার্যক্রমের প্রভাবে কুরিয়ার বাজার স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রাখে। 

ই-কমার্সের দীর্ঘকালীন ও বহু শীর্ষ-চাহিদা ভিত্তিক নতুন প্রচার মডেলের সঙ্গে খাপ খাইয়ে নিতে ডেলিভারি প্রতিষ্ঠানগুলো সম্পদ বণ্টন ও পরিবহন সক্ষমতার বিন্যাস আরও উন্নত করেছে, যা অনলাইন ভোগের চাহিদা জোরালোভাবে সমর্থন করেছে। একই সঙ্গে তারা নেটওয়ার্ক কভারেজ ও ডিজিটাল সেবার সুবিধা কাজে লাগিয়ে “ডেলিভারি নেটওয়ার্ক + হাই-স্পিড রেল নেটওয়ার্ক”-এর সমন্বয় জোরদার করেছে এবং “হাই-স্পিড রেল এক্সপ্রেস ডেলিভারি” সেবার পরিসর বাড়িয়েছে।

এ ছাড়া, তাজা কৃষিপণ্যের উত্পত্তিস্থলে সরাসরি সংগ্রহ ব্যবস্থার মাধ্যমে “হাই-স্পিড রেল,বিমান ও সড়ক শীতল পরিবহন” বহুমাধ্যম পরিবহন চালু করা হয়েছে এবং অতিরিক্ত পূর্ণাঙ্গ কার্গো বিমান রুট খোলা হয়েছে, যার ফলে কৃষিপণ্য পরিবহন ও সংরক্ষণজনিত সমস্যার কার্যকর সমাধান হয়েছে।

২০২৫ সালে চীনের ডাক ও ডেলিভারি খাতে মোট পার্সেল পরিবহনের সংখ্যা দাঁড়ায় ২১ হাজার ৬৫১ কোটিতে, যা আগের বছরের তুলনায় ১১.৮ শতাংশ বেশি। একই সময়ে খাতটির মোট ব্যবসায়িক আয় হয়েছে প্রায় ১.৮ ট্রিলিয়ন ইউয়ান, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৬.১ শতাংশ বেশি। উভয় ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

সূত্র : শিশির-আলিম-মুক্তা,চায়না মিডিয়া গ্রুপ।