NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও বিনিয়োগ আকর্ষণে চীনের সক্ষমতা


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৪ এএম

বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও বিনিয়োগ আকর্ষণে চীনের সক্ষমতা

২০২৫ সালে চীনে ৭০ হাজার ৩৯২টি নতুন বিদেশি বিনিয়োগ উদ্যোগ প্রতিষ্ঠিত হয়েছে, যা আগের বছরের চেয়ে ১৯.১ শতাংশ বেড়েছে। বিদেশি মূলধনের প্রকৃত ব্যবহার পরিমাণ ছিল ৭৪৭.৬৯ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের চেয়ে ৯.৫ শতাংশ কমেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় গত ২৩ জানুয়ারি (শুক্রবার) এ তথ্য প্রকাশ করে। 

তথ্য অনুসারে, শিল্প উৎপাদন খাতে প্রকৃত ব্যবহৃত বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ১ হাজার ৯৫৫.১ বিলিয়ন ইউয়ান, সেবা খাতে ব্যবহৃত বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ৫ হাজার ৪৫১.২ বিলিয়ন ইউয়ান। উচ্চ-প্রযুক্তি শিল্পে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ব্যবহারের পরিমাণ ২১৪.৭৭ বিলিয়ন ইউয়ান। এর মধ্যে ই-কমার্স পরিষেবা, চিকিৎসা সরঞ্জাম ও সরঞ্জাম উৎপাদন, মহাকাশ সরঞ্জাম উত্পাদনে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ যথাক্রমে ৭৫, ৪২.১ ও ২২.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

উত্সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ব্রিটেন থেকে চীনে প্রকৃত বিনিয়োগ যথাক্রমে ৬৬.৮, ২৭.৩ ও ১৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।