NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

আদমদীঘিতে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:২৯ এএম

আদমদীঘিতে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :




‘নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা শহরের বিভিন্ন রাস্তায় র‌্যালী প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, পঃ পঃকর্মকর্তা ডাঃ শফিউল করিম, ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবু, শামিম উল ইসলাম, গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সাংবাদিক মিহির কুমার সরকার প্রমূখ। শেষে উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনে নির্ভুল তথ্য ভিত্তিক কাজ করায় কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান শামিম উল ইসলাম, ছাতিয়ানগ্রাম ইউপি সচিব কুদরত এলাহী সহ ৬ ইউনিয়নের ছয় জন গ্রাম পুলিশকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।