NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

কালাই উপজেলায়,কাকলি শিশু নিকেতনে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৪৩ এএম

কালাই উপজেলায়,কাকলি শিশু নিকেতনে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

 জয়পুরহাটের কালাইয়ে কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে  অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।   (২৬ জানুয়ারি সোমবার) সকালে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম।   প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শামীম আরা বলেন, একটি শিশুর সঠিক বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই পারে একজন শিক্ষার্থীকে ভালো মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।  প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, অভিভাবকদের সহযোগিতা ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। আজকের এই অভিভাবক সমাবেশ আমাদের বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।  আলোচনা সভা শেষে প্লে থেকে দশম শ্রেণির  সহশিক্ষা কার্যক্রমে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন ইউএনও।   বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুন নুর নাহিদ এর সঞ্চালনায় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।