NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বৈদেশিক ঋণ পরিশোধ ছয় মাসে ২ বিলিয়ন ডলার ছাড়ালো


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৪২ এএম

বৈদেশিক ঋণ পরিশোধ ছয় মাসে ২ বিলিয়ন ডলার ছাড়ালো

 চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বৈদেশিক ঋণ পরিশোধ ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এই সময়ে ২ দশমিক ১৯ বিলিয়ন বা ২১৯ কোটি ৫০ লাখ ডলারের সমপরিমাণ অর্থ ঋণের আসল ও সুদ পরিশোধ করেছে বাংলাদেশ। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২১ কোটি ডলার বেশি।   গতকাল বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জুলাই-ডিসেম্বর মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে এ তথ্য উঠে এসেছে। কয়েক বছর ধরে বিদেশি ঋণ পরিশোধে চাপ বেড়েছে। গত অর্থবছরে চার বিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধ করতে হয়েছে।  

ইআরডির প্রতিবেদন অনুসারে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ২৫০ কোটি ডলার ছাড় করেছে উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশগুলো। অন্যদিকে আগের নেওয়া ঋণের সুদ ও আসল পরিশোধ করতে খরচ হয়েছে প্রায় ২২০ কোটি ডলার। এর মানে হলো, গত ছয় মাসে বিদেশি ঋণ যা এসেছে, তার প্রায় সমপরিমাণ অর্থই পরিশোধ করতে হয়েছে সরকারকে।  ইআরডি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের ছয় মাসে সব মিলিয়ে বাংলাদেশ ১৯৯ কোটি ডলারের প্রতিশ্রুতি পেয়েছে। গত অর্থবছরের একই সময়ে ২৩০ কোটি ডলারের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল। গত ডিসেম্বর মাসে ৭৭ কোটি ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে।   অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সবচেয়ে বেশি ঋণ ছাড় করেছে রাশিয়া। দেশটি ছয় মাসে দিয়েছে ৫৭ কোটি ৬০ ডলার। এরপর আছে বিশ্বব্যাংক। এই সংস্থা দিয়েছে ৫৫ কোটি ডলার। আর এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দিয়েছে ৫২ কোটি ডলার। চীন ও ভারত ছাড় করেছে যথাক্রমে ২২ কোটি ডলার ও সাড়ে ১০ কোটি ডলার। জাপান দিয়েছে ১২ কোটি ডলার।