NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৭ প্রবাসী আটক


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৮:২৮ পিএম

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৭ প্রবাসী আটক

মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে সেলাঙ্গর রাজ্যের গোম্বাক এলাকায় চালানো অভিযানে বাংলাদেশিসহ ৯ দেশের মোট ১৪৭ জন প্রবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জিম)।  এসব প্রবাসীর মধ্যে রয়েছেন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড, নাইজেরিয়া ও চীনের নাগরিক।  অভিযানে ইমিগ্রেশন বিভাগ ছাড়াও পুলিশ, স্থানীয় কর্তৃপক্ষ ও বিভিন্ন সংস্থার মোট ১৭৭ জন কর্মকর্তা অংশ নেন। ভোরের আলো ফোটার আগেই আবাসিক এলাকা, নির্মাণ সাইট ও ব্যবসাপ্রতিষ্ঠান ঘিরে ফেলে শুরু হয় সাঁড়াশি অভিযান।

 সেলাঙ্গর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক তুয়ান খাইররুল আমিনুস বিন কামারুদ্দিন বলেন, অবৈধ প্রবাসী ও নথিবিহীন শ্রমিক নিয়োগের বিরুদ্ধে সরকার আপসহীন। এ ধরনের অভিযান নিয়মিত, ধারাবাহিক এবং আরো বড় পরিসরে চালানো হবে।  আটক সবাইকে প্রাথমিক যাচাই ও তদন্তের জন্য সেমেন্যিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। কাগজপত্রে অনিয়ম প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে মামলা ও বহিষ্কার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।