NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বগুড়ায় নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৫ এএম

বগুড়ায় নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।   (২ ফেব্রুয়ারি সোমবার) বেলা ১২টায় সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান।

 মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান, বগুড়া জেলা পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।  উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শাজাহানপুর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ৭৫টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি মনিটরিং টিম পর্যায়ক্রমে ভোটকেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।