NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে মান্দা উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৫ এএম

নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে মান্দা উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে:

 (২ ফেব্রুয়ারী সোমবার ) নওগাঁ জেলার মান্দা উপজেলায় পরিষদ অডিটোরিয়ামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে মান্দা উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।  উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার  পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম  এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।   এছাড়াও অনুষ্ঠানে সেনাবাহিনীর জেলা ক্যাম্প কমান্ডার,  উপজেলা নির্বাহী কর্মকর্তা,  সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ মান্দা  থানা , জেলা নির্বাচন অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ভোটগ্রহণ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  বক্তারা তাঁদের বক্তব্যে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনানুগতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভোটগ্রহণ কর্মকর্তাগণকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।  আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ভোটগ্রহণ কর্মকর্তাগণের দক্ষতা, সচেতনতা ও প্রস্তুতি আরও সুসংহত হবে, যা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।