NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৬:২২ এএম

নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের দক্ষতা বৃদ্ধি ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে (৬ ফেব্রুয়ারী শুক্রবার), বিকাল ৪ টায় নওগাঁ জেলার আত্রাই উপজেলা পরিষদের  অডিটোরিয়ামে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক, নওগাঁ ও রিটার্নিং অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬।  এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নওগাঁ এবং মোঃ আব্দুল মোত্তালিব, জেলা নির্বাচন অফিসার, নওগাঁ।   অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মোঃ আলাউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, আত্রাই, নওগাঁ ও সহকারী রিটার্নিং অফিসার।  প্রশিক্ষণে ভোটগ্রহণের নিয়মাবলি, দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা সমন্বয়, ব্যালট/ইভিএম ব্যবস্থাপনা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র মোকাবিলা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।  জেলা নির্বাচন অফিস, নওগাঁ’র আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, আত্রাই এর বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।