NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

শাহবাগ ও ঢাবি স্টেশনে থামছে না মেট্রো ট্রেন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৪০ এএম

শাহবাগ ও ঢাবি স্টেশনে থামছে না মেট্রো ট্রেন

 শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এই ঘটনায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর নির্ভরযোগ্য গণপরিবহন মেট্রো ট্রেন আপাতত শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থামছে না।  শুক্রবার (৬ ফ্রেব্রুয়ারি) পৌনে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল কর্মকর্তারা।  তারা বলেন, নিরাপত্তার স্বার্থে আমাদের স্টিক নির্দেশনা দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টা ৫৮ মিনিট থেকে শাহবাগ ও রাত ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন ট্রেন থামানো বন্ধ করতে।  

আরও জানান, আজ ট্রেন চলাকালীন সময়ের আগে যদি আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আজ আর এই ২টি স্টেশনে ট্রেন থামবে না।  আজ শুক্রবার মেট্রো ট্রেনের সর্বশেষ ট্রিপ উত্তরা থেকে রাত ৯টায় এবং মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাবে।  জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের যাত্রা ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএস সহ আহত অন্তত ৩১। তারা ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।