NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চীন বিশ্বে উন্মুক্ত বাজার ও বাণিজ্য সুরক্ষা নিশ্চিত করছে: সিএমজি সম্পাদকীয়


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৭:৫৩ এএম

চীন বিশ্বে উন্মুক্ত বাজার ও বাণিজ্য সুরক্ষা নিশ্চিত করছে: সিএমজি সম্পাদকীয়

৪ ফেব্রুয়ারি ‘সবার জন্য বিশাল বাজার: চীনে রপ্তানি করুন’ শীর্ষক ২০২৬ সালের প্রথম কার্যক্রমে অংশগ্রহণকারীরা বিভিন্ন দেশের উচ্চমানের পণ্যের মুগ্ধতা উপভোগ করেছেন। এতে উপস্থিত টেসলা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট থাও লিন মনে করেন, এ কার্যক্রম শুধু চীনের উচ্চমানের উন্মুক্তকরণ আরও ইতিবাচকভাবে সম্প্রসারণের সংকেত নয়, বরং টেসলাসহ আন্তর্জাতিক কোম্পানিগুলোর জন্য এক অভূতপূর্ব কৌশলগত সুযোগ বয়ে আনছে। সিএমজি সম্পাদকীয় এসব কথা বলেছে।

সম্পাদকীয়তে আরও বলা হয় বিশ্বের সবচেয়ে বড় পণ্য বাণিজ্যের দেশ হিসেবে চীন সব সময় আমদানি সম্প্রসারণকে গুরুত্ব দেয়। চীন ইতোমধ্যে টানা ১৭ বছর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আমদানি বাজারের অবস্থানে রয়েছে। বর্তমানে চীনের ‘পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা’ সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে। দেশের জনগণের উন্নত জীবনের চাহিদা বাড়ছে; ফলে চীনের বাজারে বিপুল ভোগ ও আমদানির সম্ভাবনা রয়েছে।

কার্যক্রমটিতে অনেক অংশগ্রহণকারী মনে করেন, ‘পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা’র শুরুর বছরে চীন যে ‘সবার জন্য বিশাল বাজার’ শীর্ষক ধারাবাহিক কার্যক্রম আয়োজন করেছে, তা বিশ্বের জন্য বাজার উন্মুক্ত করা এবং আমদানি ও রপ্তানির সুষম উন্নয়ন এগিয়ে নেওয়ার বাস্তব পদক্ষেপ। যা আন্তর্জাতিক আমদানি মেলাসহ বিশ্বের পণ্য চীনের বাজারে প্রবেশের জন্য আরও বেশি পথ বা চ্যানেল তৈরি করছে।

উল্লেখ্য, সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চীন সফরের সময় ‘বিগ মার্কেট ফর অল: এক্সপোর্ট টু চায়না সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক’ স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে ব্রিটেন এই ধারাবাহিক কার্যক্রম উদ্বোধনের পর চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষরকারী প্রথম দেশে পরিণত হয়েছে।

শুধু ব্রিটেন নয়, সাম্প্রতিক বছরগুলোতে চীন অব্যাহতভাবে বিশ্বের জন্য বাজার উন্মুক্ত করছে। বর্তমানে শুল্ক ৭.৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে, যা বিশ্বব্যাপী তুলনামূলক নিম্নমানে রয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, ২০২৬ সালে তারা শতাধিক ‘বিগ মার্কেট ফর অল’ ধারাবাহিক কার্যক্রম আয়োজন করবে। ‘বার্ষিক থিম’ দেশ হিসেবে ব্রিটেন, কাজাখস্তান, কেনিয়া ও থাইল্যান্ডসহ অনেক দেশকে আমন্ত্রণ জানাবে। বিশ্বের আরও বেশি উচ্চমানের পণ্য চীনের জনসাধারণের ঘরে পৌঁছে দিতে চীন সমর্থন দিচ্ছে।

আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিশ্বে বাণিজ্য সংরক্ষণবাদ এবং অনিশ্চয়তার উপাদান বাড়ছে। এ প্রেক্ষাপটে ‘বিগ মার্কেট ফর অল’ কার্যক্রম উন্মুক্ত বিশ্ব অর্থনীতি নির্মাণ ও নিশ্চয়তা বাড়ানোর ক্ষেত্রে সহায়ক হবে।

আর মাত্র ১০ দিনেরও বেশি সময় পরে চান্দ্রবর্ষের বসন্ত উৎসব আসবে। চীন এখন ‘উৎপাদনকারী বড় দেশ’ থেকে ‘বড় ভোগের দেশে’ পরিণত হয়েছে। নতুন বছরে চীনের বিশাল বাজারের সুযোগ অব্যাহতভাবে বাড়বে এবং উন্মুক্তকরণের দরজা আরও প্রশস্ত হবে। বিভিন্ন দেশকে চীনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়েছে—বলে সিএমজি সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে। 

সূত্র:আকাশ-তৌহিদ-ফেইফেই,চায়না মিডিয়া গ্রুপ।