NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

সাংস্কৃতিক সহযোগিতায় নতুন গতি আনছে চীন-সার্বিয়া অংশীদারত্ব


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৭:৫১ এএম

সাংস্কৃতিক সহযোগিতায় নতুন গতি আনছে চীন-সার্বিয়া অংশীদারত্ব

স্থানীয় সময় ৪ ফেব্রুয়ারি বেলগ্রেডে ‘বসন্ত উৎসব গালা ওভারচার: বিশ্বজুড়ে বসন্ত উৎসবের অনুষ্ঠান দেখা’ শীর্ষক সার্বিয়া বিষয়ক বিশেষ অনুষ্ঠানটি আয়োজিত হয়।
এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি), সার্বিয়ান সংস্কৃতি মন্ত্রণালয়, সার্বিয়ায় চীনা দূতাবাস, চীনে সার্বিয়ান দূতাবাস, বেলগ্রেড চীন সাংস্কৃতিক কেন্দ্র এবং বেলগ্রেড বেল্ট অ্যান্ড রোড ইনস্টিটিউট। অনুষ্ঠানে সার্বিয়ার জাতীয় পরিষদের স্পিকার, সার্বিয়ার উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী, সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক এবং উভয় পক্ষের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন অথবা ভিডিও বার্তা প্রদান করেন। এ ছাড়া সার্বিয়ার শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম এবং চীন ও সার্বিয়ার মধ্যে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা প্রকল্পের প্রতিনিধিসহ প্রায় ৩০০জন অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভিডিও বার্তায় সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী এবং চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়ং বলেন, বসন্ত উৎসব হলো চীনা সভ্যতার একটি সাংস্কৃতিক প্রতীক, যা হাজার হাজার বছর ধরে চলে আসছে। দর্শক সংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে সিএমজি বসন্ত উৎসব গালা টানা ৪৩ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এটি ‘চান্দ্র নববর্ষের প্রাক্কালের এক আত্মিক উৎসব’ হয়ে উঠেছে, যা বিশ্বজুড়ে চীনা জনগণ এবং দেশ-বিদেশের বন্ধুদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।

তিনি জানান, এ বছরের সিএমজি স্প্রিং ফেস্টিভ্যাল গালায় ‘৫জি+৪কে/৮কে+এআই’-এর মতো প্রযুক্তিগত উদ্ভাবন ব্যবহার করা হয়েছে এবং দেশ-বিদেশের দর্শকদের কাছে একটি সাংস্কৃতিক ভোজ উপস্থাপনের জন্য ৮৫টি ভাষায় সম্প্রচারের সুবিধাকে সম্পূর্ণরূপে কাজে লাগানো হয়েছে। এ বছর চীনের ‘পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা’র শুরুর বছর। আসুন, আমরা একসঙ্গে কাজ করি এবং একটি উষ্ণ ও আশাবাদী বসন্তকে স্বাগত জানাই।

সার্বিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইভিকা দাচিচ বলেন, সাংস্কৃতিক আদান-প্রদানের জন্য একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) উচ্চমানের অনুষ্ঠানের মাধ্যমে চীনা সভ্যতাকে তুলে ধরে। এটি সার্বিয়া ও চীনের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব বৃদ্ধি করে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে প্রাণশক্তি সঞ্চার করে। চীনের ‘অশ্ব বর্ষ’ উপলক্ষে আমি কামনা করি যে, চীন বিশ্বে স্থিতিশীলতা বজায় রাখবে এবং বিশ্বকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে অবিচলভাবে এগিয়ে নিয়ে যাবে।

এ ছাড়া সার্বিয়ার উপ-প্রধানমন্ত্রী ও অর্থনীতিমন্ত্রী, সার্বিয়ার জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার এবং সার্বিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতসহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ‘বসন্ত উৎসব গালা ওভারচার: বিশ্বব্যাপী বসন্ত উৎসব গালা দেখা’ শীর্ষক সার্বিয়ান বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদনগুলো সার্বিয়ান রেডিও ও টেলিভিশন, সার্বিয়ান পলিটিকো, ইউরোনিউজ, আরটি এবং স্পুটনিকসহ অনেক ইউরোপীয় দেশের মূলধারার গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত ও উদ্ধৃত হয়েছে।

সূত্র:জিনিয়া-তৌহিদ-ফেই,চায়না মিডিয়া গ্রুপ।