NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে চাকরি বা পারিশ্রমিক গ্রহণ নিষিদ্ধ: মার্কিন দূতাবাস


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১৬ এএম

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে চাকরি বা পারিশ্রমিক গ্রহণ নিষিদ্ধ: মার্কিন দূতাবাস

 ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে চাকরি বা পারিশ্রমিক গ্রহণ নিষিদ্ধ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে চাকরি বা পারিশ্রমিক গ্রহণ নিষিদ্ধ  ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ধরনের চাকরি করা বা পারিশ্রমিক গ্রহণের অনুমতি নেই বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বার্তায় দূতাবাস জানায়, বি১ ও বি২—অর্থাৎ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু সীমিত ব্যবসায়িক কার্যক্রম করা গেলেও চাকরি করা বা অর্থ গ্রহণ আইনত নিষিদ্ধ।  

দূতাবাসের তথ্যে বলা হয়, বি১/বি২ ভিসার আওতায় চুক্তি সংক্রান্ত আলোচনা, দরকষাকষি কিংবা বিভিন্ন সম্মেলনে অংশ নেওয়া যেতে পারে। তবে যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো মার্কিন নিয়োগকর্তার জন্য কাজ করা বা সেখান থেকে পারিশ্রমিক গ্রহণ করা অনুমোদিত নয়।  বার্তায় আরও বলা হয়, ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলা ভিসাধারীর ব্যক্তিগত দায়িত্ব। ভিসার শর্ত লঙ্ঘিত হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।