NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

চীনা ঐতিহ্যের নতুন উপস্থাপনা: সিএমজি গালায় এশিয়ান শিল্পকলার বিস্তৃত উপস্থিতি


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১৫ এএম

চীনা ঐতিহ্যের নতুন উপস্থাপনা: সিএমজি গালায় এশিয়ান শিল্পকলার বিস্তৃত উপস্থিতি

চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র আসন্ন বসন্ত উৎসব গালাসম্পর্কিত প্রেস ব্রিফিং, ৯ ফেব্রুয়ারি, (সোমবার) বেইজিংয়ে আয়োজিত হয়। সিএমজি, কুয়াংসিচুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল, চীনের জাতীয় আর্কাইভ, চীনা অপেরা সমিতি, ন্যাশনাল একাডেমি অব চায়নিজ থিয়েটার আর্টস, বেইজিং পিকিং অপেরা থিয়েটারসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা, পাশাপাশি দেশজুড়ে বিখ্যাত ও উদীয়মান অপেরা শিল্পীরা এবারের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। 

সিএমজি’র শিল্প ও সংস্কৃতি কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা চাং কুও ফেই ব্রিফিংয়ে বলেন, এবারের অপেরা গালা প্রথম বারের মতো কুয়াংসিতে আয়োজন করা হবে। গালাটি চীনের অসামান্য ঐতিহ্যবাহী সংস্কৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে, আধুনিক যুগে ঐতিহ্যবাহী শিল্পকলাকে উজ্জ্বল করে তুলতে প্রযুক্তিগত উদ্ভাবন ব্যবহার করবে। ভিডিওকে মাধ্যম হিসেবে ব্যবহার করে, এটি একাধিক আসিয়ান দেশের সাংস্কৃতিক উপাদানগুলোকে অন্তর্ভুক্ত করবে। এটি সভ্যতার মধ্যে মানুষে মানুষে সংযোগ এবং পারস্পরিক শিক্ষার একটি আন্তর্জাতিক পরিবেশ উপস্থাপন করবে। 

উল্লেখ্য, গালায় চুয়াং থিয়ানছিন গান ও বাজনা, তাই চাহা অপেরা, ইন্দোনেশিয়ান লেইগং নৃত্য, থাই খোন অপেরা, ভিয়েতনামি পুতুল নৃত্য, এবং মালয়েশিয়ান জাবিন নৃত্য স্থান পাবে। 

সূত্র:ছাই-আলিম-প্রেমা,চায়না মিডিয়া গ্রুপ।