NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

হংকংয়ের আইনের শাসনের শক্তিশালী প্রদর্শন: ২০ বছরের কারাদণ্ডে জিমি লাই


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১২ এএম

হংকংয়ের আইনের শাসনের শক্তিশালী প্রদর্শন: ২০ বছরের কারাদণ্ডে জিমি লাই

জিমি লাই-কে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের (এইচকেএসএআর) হাইকোর্ট। ৯ ফেব্রুয়ারি,  সোমবার সকালে আদালতের রায়ে বলা হয়, তিনি হংকংয়ে চীনবিরোধী দাঙ্গা উসকে দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। এদিন চীনা রাষ্ট্রীয় পরিষদের হংকং ও ম্যাকাও কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়, এই সাজা একটি শক্তিশালী বার্তা: জাতীয় নিরাপত্তা রক্ষাকারী আইনকে চ্যালেঞ্জ করার সাহস যে করবে তাকে কঠোর শাস্তি পেতে হবে। 

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, জিমি লাইয়ের সাজা হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের জাতীয় নিরাপত্তা রক্ষার দৃঢ় ইচ্ছাকে সম্পূর্ণরূপে প্রতিফলিত করে এবং আইনের শাসনের চেতনাকে শক্তিশালীভাবে প্রদর্শন করে। জাতীয় নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিমি লাইয়ের সাজা হংকং সমাজের চীন-বিরোধী এবং বিশৃঙ্খলা-পন্থী আন্দোলনের মূল নেতার প্রতি ঐক্যবদ্ধ নিন্দার প্রতিফলন এবং ন্যায়বিচারকে শক্তিশালীভাবে সমর্থন করে। 

জিমি লাই মামলায় দোষী সাব্যস্ত করার রায়ে, হংকংয়ের বিশেষ প্রশাসনিক অঞ্চল আদালত উল্লেখ করেছে যে, জিমি লাই তার লক্ষ্য অর্জনের জন্য দেশ ও হংকংয়ের জনগণের স্বার্থ ত্যাগ করতে ইচ্ছুক ছিলেন। মানুষ দীর্ঘদিন ধরেই স্বীকার করে আসছে যে, জিমি লাই কখনও তথাকথিত ‘স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের যোদ্ধা’ ছিলেন না, বরং তিনি একজন বিশ্বাসঘাতক এবং জাতীয় খলনায়ক, যিনি দেশের মৌলিক স্বার্থ ও হংকংয়ের নাগরিকদের ক্ষতি করেছেন।
হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের আইন প্রয়োগকারী, মামলা-মোকদ্দমা ও বিচার বিভাগীয় সংস্থাগুলো নির্ভীক ও তাদের কর্তব্যের প্রতি নিবেদিতপ্রাণ, দৃঢ়ভাবে জাতীয় নিরাপত্তা রক্ষা এবং আইনের শাসন সমুন্নত রেখেছে বলেও ব্রিফিংয়ে বলা হয়। 

সূত্র:ছাই-আলিম-প্রেমা,চায়না মিডিয়া গ্রুপ।