NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

উথলীতে দোস্ত এইড এর সাথে স্বেচ্ছাসেবকদের মতবিনিময় সভা


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:২৮ এএম

উথলীতে দোস্ত এইড এর সাথে স্বেচ্ছাসেবকদের মতবিনিময় সভা

স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে উথলী ইউনিয়নের স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার(৯ অক্টোবর) বিকালে উথলী হাইস্কুল মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উথলী ইউনিয়নে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও কর্তব্য পালন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।

এসময় তিনি বলেন,যে কোন কর্মসূচি সফল ভাবে বাস্তবায়ন করার জন্য স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিসীম। স্বেচ্ছাসেবকদের ধৈর্যশীল,বিনয়ী,দায়িত্বশীল ও কাজের প্রতি আন্তরিক হতে হবে। মনের মধ্যে কোন হিংসা,বিদ্বেষ বা অহংকার রেখে কাজ করা যাবে না।আমার দ্বারা মানুষ বা সমাজ উপকৃত হচ্ছে এটাই হবে স্বেচ্ছাসেবকদের মূল লক্ষ।দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে সারাদেশে আমরা ২২ টি প্রজেক্ট নিয়ে কাজ করে থাকি।আমাদের সবগুলো কাজই আপনাদের মত স্বেচ্ছাসেবকদের নিয়ে বাস্তবায়ন করা হয়ে থাকে।স্বেচ্ছাসেবকরা যত একটিভ হবে মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কাজ গুলো করা আরও সহজ হবে। 

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য, সময় টিভির উপস্থাপক সাব্বির সামি মুহিত এর সভাপতিত্বে অনুষ্ঠানে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ও উথলী মানবসেবা সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।