NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চীনে বিমানবাহী রণতরী ঘিরে সমুদ্র উদ্ধার প্রশিক্ষণ জোরদার


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৭:৫২ এএম

চীনে বিমানবাহী রণতরী ঘিরে সমুদ্র উদ্ধার প্রশিক্ষণ জোরদার

চীনে বিমানবাহী রণতরী বহরের প্রশিক্ষণ আরও জোরদার হয়েছে। বিশেষ করে সমুদ্রে জরুরি পরিস্থিতিতে পাইলটদের দ্রুত ও নিরাপদে উদ্ধারের সক্ষমতা বাড়াতে উদ্ধার হেলিকপ্টারগুলোকে কঠোর মহড়ায় অংশ নিতে দেখা গেছে। চীনে সম্প্রতি ক্যারিয়ারভিত্তিক যুদ্ধবিমানের নিয়মিত উড্ডয়ন ও অবতরণ মহড়া বেড়েছে উল্লেখযোগ্যভাবে। 

সাম্প্রতিক এক মহড়ায় জরুরি নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে একটি জেড-৯এস জাহাজভিত্তিক হেলিকপ্টার দ্রুত উড্ডয়ন করে নির্ধারিত উদ্ধার এলাকায় পৌঁছে যায়।
স্থলভাগের তুলনায় সমুদ্রে উদ্ধার তৎপরতা অনেক বেশি কঠিন ও ঝুঁকিপূর্ণ। মহড়ায় সাগরের পানিতে ভাসমান একটি ডামিকে লক্ষ্যবস্তু হিসেবে ধরা হয়। হেলিকপ্টারটি নির্দিষ্ট উচ্চতায় স্থিরভাবে ভেসে থাকে, আর কেবল ব্যবহার করে এক উদ্ধারসাঁতারুকে নিচে নামানো হয়। সমন্বিতভাবে কাজ করে লক্ষ্যবস্তুটি নিরাপদে বেঁধে কেবিনে তোলা হয়।

হেলিকপ্টারগুলোকে রাতের মহড়াও চালাতে হয়। অন্ধকার সমুদ্রে পাইলটরা গুরুতর দৃষ্টিভ্রমের মুখোমুখি হন, ফলে স্থিরভাবে ভেসে থাকা আরও কঠিন হয়ে পড়ে।
দক্ষিণ থিয়েটার কমান্ডের অধীন পিএলএ নৌবাহিনীর এক বিমান ইউনিটের সদস্য কৌ চেচুন বলেন, ‘রাতের উদ্ধার অভিযানে পানির ভেতরে কেবলের অবস্থা স্পষ্ট দেখা অত্যন্ত কঠিন। দ্রুত উদ্ধারপ্রার্থীকে স্লিং দিয়ে বেঁধে ফেলতে হয়, আবার নিজের শরীর যেন কেবলে জড়িয়ে না যায়, সেটিও নিশ্চিত করতে হয়।বিমানবাহী রণতরীতে উদ্ধার হেলিকপ্টারগুলোকে ডেক এলিভেটরের সবচেয়ে কাছাকাছি রাখা হয়। উড্ডয়ন কার্যক্রমে তারাই প্রথম উড়ে যায় এবং শেষ পর্যন্ত অবতরণ করে।

তথ্য ও ছবি: ফয়সল-নাহার,সিসিটিভি।