NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

“তিস্তায় চীনা রাষ্ট্রদূত’র পরিদর্শন, সু-খবর আসছে”


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৩৫ এএম

“তিস্তায় চীনা রাষ্ট্রদূত’র পরিদর্শন, সু-খবর আসছে”

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এসময় সাথে ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।

রোববার (৯ অক্টোবর) সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত এ সেচ প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিস্তা মহা পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের সাথে।

 তিনি জানান, তিস্তাকে নিয়ে চীনা রাষ্ট্রদূত লি জিমিং’কে দেখে মনে হলে তার মনোভাব পজেটিপ। আমরা আশা করি দ্রæত সময়ের মধ্যে সু-খবর পাবো। তিস্তা পরিদর্শন করে তিনি অনেক খুশি হয়েছেন। তাই আমরা আশা রাখছি দ্রত আমরা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভালো খবর পাবো।

লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি বলেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংসহ ৩ সদস্য বিশিষ্ট একটি দল লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, রংপুর ও গাইবান্ধা জেলায় চীনা কোম্পানী কৃর্তক বিভিন্ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি তিনি তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি রংপুর সার্কিট হাউজে উঠেন।