NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বসন্তের সাজসজ্জায় মেতেছে বগুড়া , ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৮ এএম

বসন্তের সাজসজ্জায় মেতেছে বগুড়া , ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

 ১লা  ফাল্গুনকে সামনে রেখে বগুড়া শহরে বসন্ত উৎসব পালন করেছে হাজারো তরুণ-তরুণী। এছাড়া সাংস্কৃতিক কর্মীদের নানা অয়োজনে শহর ছিল মুখরিত।  বসন্ত ও বিশ্বভালোবাসা দিবসের সাজসজ্জায় মেতে উঠেছে বগুড়া শহর। হলুদ শাড়ি, চুড়ির সঙ্গে খোঁপায় তরুণীরা পরে নানা রঙের ফুল। বিভিন্ন স্থানে দল বেধে মেতেছে আড্ডায়।  বগুড়া শহরের শহীদ খোকন পার্কে ফুল মার্কেটে (১৪ ফেব্রুয়ারি শনিবার ) সকাল থেকে ছিল প্রচুর ভিড়। ১০ টাকা দামের গোলাপ বিক্রি হয়েছে ৫০-১০০ টাকায়। গোলাপ বাদে অন্য ফুলের দামও ছিল বেশ চড়া। ৫০ টাকা দামের মাথার ফুলের ব্যান বিক্রি হয়েছে ১২০-১৫০ টাকা। বগুড়ার ফুল বিক্রেতারা গত তিনদিন ধরে ফুল মজুদ করে রেখেছে। মজুদ রাখা ফুল বিক্রি হচ্ছে চড়া দামে।  ঋতুরাজ বসন্ত বরণে কলেজের শিক্ষার্থীদের নিয়ে গড়া নাট্য সংগঠন কলেজ থিয়েটার বগুড়া শহরের সাতমাথায় মুজিব মঞ্চে বিকাল সাড়ে ৩টায় বসন্তবরণে পদযাত্রা, বসন্ত কথামালা, বসন্তের গান, কবিতা ও নৃত্যানুষ্ঠান, রাতে শততম ফিউশন বাউল মঞ্চায়ন করে।  কলেজ থিয়েটারের আহ্বায়ক রবিউল করিম ও সদস্য সচিব আব্দুল ওয়াদুদ জানান, বসন্ত উৎসবে তৌফিক হাসান ময়নার নতুন নাটক আছার উদ্দীন ছাফাতুল্লা ফকিরের জবানবন্দি মঞ্চায়ন হয়।  এ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল আলম।   প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু।  বসন্ত উৎসব পালন করে সংশপ্তক থিয়েটার ও থিয়েটার আইডিয়া যৌথভাবে। বগুড়া শহরের রোমেনা আফাজ মুক্ত মঞ্চে, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেরা দম্পতি নির্বাচন ও ফানুস উড়ানোর মাধ্যমে বসন্ত উৎসব পালন করে।