NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

সরকার ইচ্ছে করলেই আড়িয়াল বিলের মাটি ডাকাতি বন্ধ করতে পারে


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১২ এএম

সরকার ইচ্ছে করলেই আড়িয়াল বিলের মাটি ডাকাতি বন্ধ করতে পারে

মোহাম্মদ আলী খান বাবুল

সরকার ইচ্ছে করলেই আড়িয়াল বিলের মাটি ডাকাতি বন্ধ করতে পারে। তার প্রমাণ বিলের এই মাটির পাহাড়গুলো।প্রতি বছরই আড়িয়াল বিল থেকে হাজার হাজার ফুট মাটি অবৈধভাবে তুলে নেওয়া যায় একদল মাটি দস‍্যু। এভাবেই চলে আসছে অনেক বছর ধরে। বিলে যখন পানি থাকে না তখন ভেকু দিয়ে মাটি কেটে টিলা বানিয়ে রাখে। বর্ষাকালে এই মাটি ডুবুরি দিয়ে তুলে ইজ্ঞিন চালিত বোটের মাধ্যমে বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করে । ২০২৫ সালে আর সেটা সম্ভব হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনীর নজরদারির জন্য।

ছবিতে দেখা যাচ্ছে যে মাটির টিলাগুলো সেগুলো সরকার পতনের আগে বানিয়ে রেখেছিল। উদ্দেশ্য ছিল বর্ষাকালে এগুলো নিয়ে বিক্রি করা। কিন্তু এবছর সেটা সম্ভব হয়নি। এই বিলের যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় অনেক জমি অনাবাদী পরে থাকে। অনেকেই তাদের জমি পর্যন্ত দেখতে যেতে পারে না । এই যেমন আমি গেলাম ৫৩ বছর পর। আর এই সুযোগ নেয় মাটি দস‍্যুরা। তারা অবশ্য অনেকের জমি থেকে মাটি কেনে এবং সেইসাথে অনেকের জমি থেকে মাটি ডাকাতিও করে। মূল কথা হলো আড়িয়াল বিল থেকে মাটি উত্তোলন নিষিদ্ধ। আশা করবো নুতন সরকারও এই বিষয়টির প্রতি দৃষ্টি রাখবে।