NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

আদমদীঘিতে সুষ্ঠুও নির্বাচন ও নির্বাচনত্ত্বর সহিংতারোধে প্রশংসিত উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৫ এএম

আদমদীঘিতে সুষ্ঠুও নির্বাচন ও নির্বাচনত্ত্বর সহিংতারোধে প্রশংসিত উপজেলা নির্বাহী অফিসার  মাসুমা বেগম

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :  

বগুড়া- ৩ আদমদীঘি - দুপচাঁচিয়া আসনে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন উপজেলায় নির্বাচন কোন রাজনৈতিক সহিংসতার ঘটনা না ঘটার পিছনে বড় অবদান রেখেছেন বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাসুমা বেগম।   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তাফসিল পর থেকে নির্বাচনী আচরণবিধি প্রতি পালনের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি নির্দেশনার পাশাপাশি দ্বন্দ্বে জড়িয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান তিনি।    অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে সরকারি প্রজ্ঞাপন এবং বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং  কর্মকর্তা তৌফিকুর রহমান স্যারের নির্দেশনায় আদমদীঘি উপজেলায় গতানুগতিক ভাবে ছাড়াও নিজস্ব বিবেচনায় প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং, পোলিং  অফিসার  দক্ষতার সহিত বাছাই করেন। ভোটগ্রহণকারী কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণেও সুষ্ঠু ভোট গ্রহণে কঠোর নির্দেশ প্রদান করেন।  সদ্য সমাপ্ত নির্বাচনে মোট ভোট কেন্দ্রের মধ্য অতি ও সাধারণ ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারণ করে সেগুলোতে সিসি ক্যামেরার আওতায় এনে সহ আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি  নজরদারির ব্যবস্থা করেন।   অপরদিকে ভোটের দিন সাধারণ ভোটাররা নির্ভিকে ভোট কেন্দ্রে যেতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষায় রাবের টহল দলের পাশাপাশি প্লাটুন বিজিবি, পুলিশের মোবাইল টিম ও পুলিশের একটি, আনসার বাহিনীর স্টাইকিং টিম ছাড়াও অফিসার সহ পুলিশ সদস্য দায়িত্ব নিয়োজিত করেন।   এসব আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে বিভিন্ন গ্রুপে ভাগ করে দেন। পাশাপাশি তিনি নিজেও গোয়েন্দা সদস্য, উপজেলায় কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, স্থানীয় জন প্রতিনিধিদের সহিত  তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন।    এছাড়াও তিনি নির্বাচনী ফলাফল দ্রুত সময়ে ঘোষণা করেন। এ কারণে স্থানীয় মানুষ তার নির্বাচনী কাজে সক্ষমতার ভূয়সি  প্রশংসা করেন।   উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং  অফিসার মাসুমা বেগম জানান, উপজেলায় ভোট কেন্দ্রে খুব সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলায় কোন কেন্দ্রে কোন ধরনের সমস্যা সৃষ্টি হয়নি। আমাদের পক্ষ থেকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার চেষ্টা করেছি এবং আমার মনে হয় এ উপজেলায় নির্বাচনে নিরপেক্ষতার বিষয়ে কোন ধরনের আপত্তি নেই। ভোটার গণ উৎসব পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নিরপেক্ষ  প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং  অফিসার মাধ্যমে স্বচ্ছতার সাথে ভোট গ্রহণ করা হয়েছে।     এছাড়াও প্রার্থীরাও নির্বাচন আচরণবিধি মেনে তাদের কার্যক্রম পরিচালনা করেছে। সার্বিকভাবে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব, মিডিয়া কর্মী এবং প্রত্যেক ভোটার সুষ্ঠু নির্বাচন করার জন্য সকল প্রকার সহযোগিতা করেছেন।   এজন্য ভোটার, ভোট গ্রহণ নিয়োজিত কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, মিডিয়া কর্মীদের ধন্যবাদ জানান।