NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ছয় ঘণ্টায় এমপি থেকে প্রতিমন্ত্রী!জয়পুরহাট–২-এ নতুন রাজনৈতিক সমীকরণ


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৬ এএম

ছয় ঘণ্টায় এমপি থেকে প্রতিমন্ত্রী!জয়পুরহাট–২-এ নতুন রাজনৈতিক সমীকরণ

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

জয়পুরহাট–২ আসন থেকে নির্বাচিত হওয়ার পর শপথের মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক সচিব আব্দুল বারী। প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতার পর এটাই তাঁর প্রথম নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণ এবং মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি।  স্থানীয়ভাবে “ডিসি বারী” নামে পরিচিত আব্দুল বারী ছাত্রজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ অধ্যয়নকালে শহীদ জিয়ার আদর্শে রাজনীতিতে সম্পৃক্ত হন। পরে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) যোগ দিয়ে মানিকগঞ্জ ও ঢাকা জেলার জেলা প্রশাসক, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার এবং জাতীয় পুষ্টি কর্মসূচির নির্বাহী পরিচালকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।  ২০০৭ সালে প্রশাসনিক সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব থাকাকালে তাঁকে সাময়িকভাবে দপ্তর থেকে বিরত রাখা হয় এবং সামরিক-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহের মামলা পরবর্তীতে প্রত্যাহার করা হয়। ২০১৪ সালে পুনর্বহাল হয়ে ২০১৫ সালে অবসরে যান। চলতি বছরের এপ্রিলে অবসরোত্তর সচিব পদমর্যাদা ও সংশ্লিষ্ট সুবিধা পান।  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাঁকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট–২ আসনে মনোনয়ন দেয়। প্রথম নির্বাচনী লড়াইয়েই তিনি ৬৫ হাজার ৫৪৮ ভোটের ব্যবধানে জয়ী হন।  কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বালিশিব সমুদ্র গ্রামের এই রাজনীতিক নির্বাচনের আগে থেকেই এলাকায় সক্রিয় ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠান সহায়তা, গ্রামীণ সড়ক ও কালভার্ট সংস্কার, কৃষি উপকরণ সংকট নিরসন এবং সামাজিক উদ্যোগে সম্পৃক্ততার মাধ্যমে তিনি স্থানীয়দের সঙ্গে সংযোগ গড়ে তোলেন। প্রচারণায় বড় জনসভা এড়িয়ে ছোট বৈঠকে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়কে গুরুত্ব দেন।  কালাই থানা জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর বলেন, স্বাধীনতার পর এই আসন থেকে আর কোনো মন্ত্রী হয়নি। সৎ ও অভিজ্ঞ একজন মানুষকে মন্ত্রী হিসেবে পাওয়ায় আমরা গর্বিত। এমপি নির্বাচিত হওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে আব্দুল বারী দলের শীর্ষ নেতৃত্ব ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি এলাকার উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ চেষ্টা করবেন।