NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

পবিত্র মাহে রমজান উপলক্ষে NCPD মুসলিম অফিসারস সোসাইটির আন্তরিক ইফতার মাহফিল


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৩ এএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে NCPD মুসলিম অফিসারস সোসাইটির আন্তরিক ইফতার মাহফিল

আকবর হায়দার কিরন 

নিউইয়র্ক:  পবিত্র মাহে রমজান উপলক্ষে Nassau County Police Department-এর Muslim Officers Society (MOS) এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের পুলিশ কর্মকর্তা, কমিউনিটি নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।    অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন MOS-এর প্রেসিডেন্ট সাখাওাত হাফিজ , যিনি বিভাগের 6th Precinct-এ কর্মরত। তাঁর বক্তব্যে তিনি রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি, সংযম এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “এই আয়োজন কেবল ইফতার নয়—এটি ঐক্য, সহমর্মিতা এবং পারস্পরিক বোঝাপড়ার একটি প্ল্যাটফর্ম।”    MOS-এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রহমান , যিনি একইভাবে 6th Precinct-এ দায়িত্ব পালন করছেন, অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।    ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে বক্তারা বলেন, রমজান শুধু মুসলমানদের জন্য নয়; এটি মানবতার জন্য এক গভীর শিক্ষা—যেখানে সহনশীলতা, দায়িত্ববোধ এবং সমাজের প্রতি ইতিবাচক ভূমিকা রাখার বার্তা নিহিত রয়েছে।    অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট ব্যক্তিত্বদের:    Patrick Ryder-কে প্রদান করা হয় Founder Recognition Award, বিভাগে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের জন্য। Mufti Nazrul Islam-কে প্রদান করা হয় Raees Leadership Award, কমিউনিটিতে তাঁর নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ। Mufti Mohammad Farhan, PhD-কে প্রদান করা হয় Light of Guidance Award, জ্ঞান ও আধ্যাত্মিক নেতৃত্বের অবদানের জন্য।   অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং সমগ্র মানবতার শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করা হয়। উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন যে, NCPD Muslim Officers Society-এর এ উদ্যোগ কমিউনিটির মধ্যে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়া আরও জোরদার করবে।    আয়োজকরা জানান, রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সবগুলো ছবি তুলেছেন নিহার সিদ্দিকী