NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
ধন্যবাদ আলমগীর খান আলমকে একটি ব্যতীক্রমী সুন্দর, নির্ঝঞ্ঝাট সঙ্গীতানুষ্ঠানের জন্য

শোটাইম মিউজিক আয়োজন করেছিল ইমন চক্রবর্তীর একক গানের অনুষ্ঠান


মিনহাজ আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:০৭ পিএম

শোটাইম মিউজিক আয়োজন করেছিল ইমন চক্রবর্তীর একক গানের অনুষ্ঠান

মিনহাজের ছবি ও কথা / Minhaz’s Pics & Talks

 

ইমন চক্রবর্তীর গানের অনুষ্ঠানে

একদা এক বিশাল অনুষ্ঠানে ইমন চক্রবর্তীর গান শুনতে গিয়ে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে অবশেষে তাকে মাত্র দেড়খানা গান গাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। অতৃপ্তি নিয়েই ফিরতে হয়েছিল সে বার। গতকাল শোটাইম মিউজিক আয়োজন করেছিল সেই ইমন চক্রবর্তীর একক গানের অনুষ্ঠান। ধন্যবাদ আলমগীর খান আলমকে একটি ব্যতীক্রমী সুন্দর, নির্ঝঞ্ঝাট সঙ্গীতানুষ্ঠানের জন্য।

ইমন চক্রবর্তী একাধিক রবীন্দ্রসঙ্গীত, কয়েকটি নিজের, অনেকগুলো বাংলাদেশের লোকজ, এবং রুনা লায়লার গাওয়া একটি গান তিনি মঞ্চে পরিবেশন করেছিলনে। সঙ্গতকারী সহশিল্পীদের নিয়ে, দর্শকদের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে, হাসি-তামাশা করে, তার পূর্বপুরুষ বাংলাদেশের কুমিল্লা থেকে ভারতে গিয়েছিলেন, সেই সূত্রে বাংলাদেশে তার উত্তরাধীকার আছে- ইত্যাদির মাধ্যমে ভালই জমিয়েছিলেন। এমনিতে ইমন বাংলাদেশি লোকসঙ্গীত, অন্যান্য সকল জনপ্রিয় গান পরিবেশন করেন। গতরাতে তার পরিবেশিত গানের তালিকাটাও ছিলো উপস্থিত দর্শক রুচির সাথে একদম খাপে খাওয়ানো। দেখেশুনে মনে হলো, দর্শকরা মন ভরে গান শুনে বাড়ি ফিরেছেন।

ভালো স্টেজ-পারফর্মার হতে গেলে ভালো কণ্ঠ ছাড়া যে গুণগুলো থাকা দরকার, ইমন চক্রবর্তীর সেগুলো ভালোই রপ্ত করা আছে।

(একক অনুষ্ঠান, বাক-বক্তৃতা ছিলনা। তাই শুধু মঞ্চেরই ছবি তুলেছিলাম, সেগুলোই শেয়ার করলাম।)