NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

হাসিনার ট্র্যাডিশন ভেঙে দলীয় প্রতীক বা কারও ছবি ছাড়াই ভাষণ দিচ্ছেন তারেক রহমান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৬ এএম

হাসিনার ট্র্যাডিশন ভেঙে দলীয় প্রতীক বা কারও ছবি ছাড়াই ভাষণ দিচ্ছেন তারেক রহমান

হাসিনার ট্র্যাডিশন ভেঙে দলীয় প্রতীক বা কারও ছবি ছাড়াই ভাষণ দিলেন তারেক রহমান।  জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্ববর্তী প্রচলন থেকে সরে এসে দলীয় প্রতীক ও ব্যক্তিগত ছবি ছাড়া বক্তব্য রেখেছেন। বিষয়টি রাজনৈতিক মহলে বেশ প্রশংসিত হয়েছে।  এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন, তখন তার পেছনে থাকত শেখ মুজিবুর রহমানের ছবি, আর টেবিলের সামনে দৃশ্যমান থাকত আওয়ামী লীগের দলীয় প্রতীক—নৌকা।  

কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছেন। গত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ভাষণের সময় পেছনে ছিল না সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কোনো ছবি বা দলীয় প্রতীক। তার পরিবর্তে সেখানে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা সম্বলিত প্রধানমন্ত্রীর লোগো এবং এর উপরেই টাঙ্গানো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’—মহান আল্লাহর কালেমা।  রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি রাষ্ট্রীয় ক্ষেত্রে সরকারের প্রশাসনিক নিরপেক্ষতার ইঙ্গিত দেয়। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।