NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

ধামইরহাট থানা ভবনের শুভ উদ্বোধন করলেন রাজশাহী ডি আই জি : মোহাম্মদ শাহজাহান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১৫ এএম

ধামইরহাট থানা ভবনের শুভ উদ্বোধন করলেন রাজশাহী ডি আই জি : মোহাম্মদ শাহজাহান

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : 

২৩ ফেব্রুয়ারী সোমবার  নওগাঁ জেলার, ধামইরহাট নব নির্মিত থানা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।  এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নব নির্মিত থানা ভবনের  শুভ উদ্বোধন করেন,  মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী।   ধামইরহাট  থানা ভবন উদ্বোধন শেষে তিনি থানা ভবনের বিভিন্ন শাখা ও দপ্তর পরিদর্শন করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।  এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার  মোহাম্মদ তারিকুল ইসলাম।  এছাড়াও নওগাঁ জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  নব-নির্মিত আধুনিক থানা ভবনটি জনগণের দোরগোড়ায় আরও মানসম্মত, দ্রুত ও প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।