NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা জামিন পেলেই ফের গ্রেপ্তারের নির্দেশ


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১৫ এএম

আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা জামিন পেলেই ফের গ্রেপ্তারের নির্দেশ

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :  

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী আদালত থেকে জামিন পেলে তাদের অন্য মামলায় পূনরায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।   এ নির্দেশনা দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।  (২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ) ডিআইজি স্বাক্ষরিত এক চিঠিতে রেঞ্জের আওতাধীন আট জেলার পুলিশ সুপারদের (ডিএসবি) এ নির্দেশ বাস্তবায়নের কথা জানানো হয়।  ডিআইজির সাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের যেসব নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়ে দলকে পুনর্গঠন, সংগঠিত করা বা মাঠপর্যায়ে সক্রিয় হতে পারেন—তাদের জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখাতে হবে। তবে যাদের ক্ষেত্রে এমন সক্রিয়তার সম্ভাবনা নেই, তাদের জামিন হলে আপাতত পুনরায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন নেই।

 এছাড়া প্রটোকল ও নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।  চিঠিতে আরও বলা হয়, বিষয়টি আগে গ্রুপ বার্তার মাধ্যমে জানানো হয়েছিল এবং এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে।  রাজশাহী রেঞ্জের আওতায় থাকা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।