NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী  প্রধানমন্ত্রী তারেক রহমান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৩ এএম

১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী  প্রধানমন্ত্রী তারেক রহমান

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

আগামী ১০ মার্চ বগুড়া সদর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন।   স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।  (২৭ ফেব্রুয়ারী শুক্রবার ) দুপুরে তিনি বগুড়ার মহাস্থান শাহ সুলতান (রা.) মাজার মসজিদে নামাজ পড়তে গিয়ে এ কথা বলেন তিনি।  মীর শাহে আলম জানান, ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের আওতায় বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গোপালবাড়ী গ্রামকে বেছে নেওয়া হয়েছে। ওই গ্রামে বৃহস্পতিবার থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন সমাজসেবা বিভাগে কর্মরতরা।   এদিকে ফ্যামিলি কার্ড বিষয়ে ইতিমধ্যে জেলা প্রশাসককে জেলা কমিটির সভাপতি ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে।   তথ্য সংগ্রহকারীরা জানান, জেলার মধ্যে প্রথম পাইলট প্রকল্প হিসেবে সদরের গোপালবাড়ীকে নেওয়া হয়েছে। ওই গ্রামে মোট ৮০৫টি পরিবার রয়েছে। তাদের মধ্যে থেকে হতদরিদ্র, অতিদরিদ্র এবং আর্থিক ঝুঁকিপূর্ণ যেসব পরিবার রয়েছে তাদেরকে প্রাথমিকভাবে এর আওতাভুক্ত করা হচ্ছে। ওই পরিবারের নারীদের জাতীয় পরিচয়পত্র, ছবি এবং অন্য কোনো ভাতা পান কিনা এ ধরনের ৪৭টি তথ্য লিপিবদ্ধ করা হচ্ছে। তথ্য সংগ্রহ শেষে কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে তথ্য যাচাই-বাছাই করা হবে। আগামী ৪৮ ঘণ্টার  মধ্যে তথ্য সংগ্রহের কাজ শেষ হবে।  বগুড়া সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ফ্যমিলি কার্ড পাবেন পরিবারের নারীরা, তাই নারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। নারীরা প্রত্যেকে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন