NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
নওগাঁ জেলার পোরশা থানা পুলিশ কর্তৃক

মূল্যবান  প্রত্নতাত্ত্বিক সম্পদ ১৩৭ কেজি ওজনের  কষ্টিপাথরের মূর্তি উদ্ধার


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৬ এএম

মূল্যবান  প্রত্নতাত্ত্বিক সম্পদ ১৩৭ কেজি ওজনের  কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

  ২৫ ফেব্রুয়ারী, বুধবার  দিবাগত রাত সাড়ে ১০ টায় গোপন তথ্যের মাধ্যমে পোরশা থানা পুলিশ জানতে পারে যে  পোরশা থানাধীন ০১ নং নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামস্থ জনৈক রহমতের বাড়ির পশ্চিম পাশের পারিবারিক কবরস্থানের মধ্যে একটি মূল্যবান কষ্টি পাথরের মূর্তি পড়ে আছে।   উক্ত সংবাদ প্রাপ্তির পর পুলিশ সুপার, নওগাঁ  নির্দেশনায় অফিসার ইনচার্জ, পোরশা থানার নেতৃত্বে পুলিশের একটি দল (২৫ ফেব্রুয়ারী বুধবার ) রাত ১১ ঘটিকায় উক্ত কবরস্থানের মাঝামাঝি স্থানে আম গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি দেখতে পান। তাৎক্ষণিক বিষয়টি অফিসার ইনচার্জ পোরশা থানা, নওগাঁ জেলা পুলিশ সুপারকে অবহিত করেন। পুলিশ সুপার নওগাঁ মূল্যবান মূর্তিটিকে  বিধি মোতাবেক উদ্ধার করা নির্দেশনা প্রদান করেন।  মূল্যবান এই মূর্তিটির উচ্চতা আনুমানিক ৫৬ ইঞ্চি,  ওজন  ১৩৭(একশত সাইত্রিশ) কেজি প্রায়। মূর্তিটি উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে থানা হেফাজতে আছে। প্রাথমিক  দেখাতে ধারণা করা হচ্ছে  যে কষ্টিপাথরের মূর্তিটি কয়েক শতাব্দী অথবা হাজার বছর পূর্বের এবং গুরুত্বপূর্ণ মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ।    উদ্ধারকিত কষ্টি পাথরের মূর্তি সংক্রান্তে সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।