NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১৩ এএম

যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স

চলমান সংঘাতে নিজ দেশের বিরুদ্ধে গিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ নিলেন ইরানের শেষ শাহ শাসকের ছেলে ও নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। ইরানিদের উদ্দেশে তিনি বললেন, ‘চূড়ান্ত বিজয় খুবই নিকটে।’  শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে রেজা বলেন, ‘আমার প্রিয় জনগণ, সামনে ভালো মুহূর্ত রয়েছে। ইরানের সাহসী মানুষকে সহায়তার যে প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন, সেটি অবশেষে এসেছে।’  তিনি বলেন, ‘এই হামলা একটি মানবিক হস্তক্ষেপ। এটির লক্ষ্য হলো ইসলামিক প্রজাতন্ত্র ও তার অত্যাচারী ও রক্তপিপাসু বাহিনীকে রুখে দেওয়া। এই হামলার লক্ষ্য ইরানের সাধারণ মানুষকে ক্ষতি করা নয়।’

 রেজা বলেন, ‘যদিও যুক্তরাষ্ট্রের সহায়তা এসেছে, কিন্তু চূড়ান্ত বিজয় নির্ধারিত হবে আমাদের দ্বারা। আমরা ইরানিদের এটি শেষ করতে হবে। রাজপথে নেমে আসার সময় এসেছে।’  দেশটির নিরাপত্তাবাহিনীর উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনাদের কাজ হলো মানুষকে রক্ষা করা। কোনো সরকারকে নয়, যেটি আমাদের মাতৃভূমিকে নির্যাতন ও অত্যাচারের মাধ্যমে জিম্মি করে রেখেছে। সাধারণ মানুষের সঙ্গে যোগ দিন এবং ক্ষমতার নিরাপদ হস্তান্তরে সহায়তা করুন। নয়ত আপনারা খামেনি এবং তার সরকারের ভাঙা জাহাজের সঙ্গে ডুবে যাবেন।’  এছাড়া উপযুক্ত সময়ে তার নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষকে রাস্তায় নামার জন্য প্রস্তুত থাকতেও বলেছেন যুক্তরাষ্ট্রে অবস্থান করা রেজা পাহলভি।