NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
ইফতার ও দোয়া মাহফিলে চেক হস্তান্তর

স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২১ এএম

স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক

(ইউএনএ): যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি প্রথমবারের মতো নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বীর ২০ হাজার ডলার অনুদান লাভ করেছে। গত ১ মার্চ, রোববার কুইন্সের জয়া পার্টি হলে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিলে এই অনুদানের চেক হস্তান্তর করেন ষ্টেট অ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার। সোসাইটির দীর্ঘ ৫০ বছরের ইতিহাসে এটিই প্রথম সরকারি অনুদান বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সোসাইটির আয়োজনে ইফতার মাহফিলে ১০ম বারের মতো ক্বেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এতে অংশ নেয়। প্রতিযোগিতায় তাদের সুমধুর কণ্ঠে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত উপস্থিত সুধীজনদের মুগ্ধ করে। ইফতার ও দোয়া মাহফিলে নতুন প্রজন্ম সহ দলমত নির্বিশেষে সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে জয়া হল ধর্মীয় পরিবেশে উৎসবমুখর হয়ে উঠে। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে কমিউনিটিতে পারস্পরিক স¤প্রীতি ও ঐক্য বজায় রাখার আহবান জানান। খবর ইউএনএ’র।পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ দোয়া করা হয়। দোয়া মুনাজাতে প্রবাসে এবং দেশে বসবাসরত সকলের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। মোনাজাত শেষে অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।  সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। স্টেট অ্যাসেম্বলীর চেক হস্তান্তরকালে মঞ্চে সোসাইটির কর্মকর্তা ও ট্রাষ্টিবোর্ডের সদস্যরা ছাড়াও বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহ নেওয়াজ, আবাসন ব্যবসায়ী ও সমাজকর্মী নুরুল আজিম, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন, স্টেট অ্যাসেম্বলীর আসন্ন নির্বাচনে দুই ডেমোক্রাটিক পার্টির মনোনয়ন প্রার্থী মোহাম্মদ শামসুল হক ও জে মোল্লা সানী প্রমুখ। অনুষ্ঠানে ষ্টেট অ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট সিনেটের জন সি ল্যু ও কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নি মঈন চৌধুরী।অনুষ্ঠানে জেনিফার রাজকুমার বলেন, বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটিতে বাংলাদেশীদের সর্ববৃহৎ সংগঠন হিসেবে বাংলাদেশ সোসাইটি বরাবরই কল্যাণমূলক কাজে আমাকে পাশে পেয়েছে। ৫০ বছরের পুরনো এই সংগঠনের জন্যে এই প্রথম আমি স্টেট অ্যাসেম্বলী থেকে মোটা অংকের একটি অনুদান সংগ্রহ করেছি। তিনি প্রবাসী বাংলাদেশীদের প্রশংসা করেন এবং কমিউনিটিতে অবদান রাখার জন্য সোসাইটির সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান। ইফতার মাহফিল উপলক্ষ্যে প্রবাস প্রজন্মের অংশগ্রহণে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়। সোসাইটির কর্মকর্তারা বিজয়ীদেও হাতে পুরষ্কার তুলে দেন। সোসাইটির ইফতার মাহফিল সফল করতে গঠিত আয়োজক কমিটির আহবায়ক মোহাম্মদ কামরুজ্জামান কামরুল এবং সদস্য-সচিব অনিক রাজ সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভূইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, প্রচার ও গণসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ, স্কুল ও শিক্ষা সম্পাদক এবং ইফতার মাহফিলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান জিলানী, নির্বাহী সদস্য সিদ্দিক পাটোয়ারী, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী প্রমুখ। সভপতি আতাউর রহমান সেলিমের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এসময় তিনি সবার উপস্থিতির জন্য ধন্যবাদ জানান এবং ভুলত্রæটির জন্য ক্ষমা প্রার্থনা করেন।  উল্লেখ্য, পবিত্র রমজান উপলক্ষ্যে সোসাইটির পক্ষ থেকে সিটির অন্যান্য বরোতেও ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। আগামী ৯ মার্চ জ্যামাইকায় ইকরা পার্টি হলে, ১১ মার্চ ব্রঙ্কসে গোল্ডেন প্যালেস এবং ১৩ মার্চ ব্রæকলীনের চার্চ-ম্যাগডোনাল্ডের রাধুনী রেস্টুরেন্টের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।